শিরোনাম
◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০১৯, ১০:৩০ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০১৯, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্যার্থদের পাশে দাঁড়িয়েছেন ইউসুফ ও ইরফান পাঠান

স্পোর্টস ডেস্ক : ভারতের গুজরাট প্রদেশের ভাদোদারা অঞ্চলে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যাতে পরিনত হয়েছে। ভারতের বিভিন্ন জায়গার মতো, ভাদোদারার বন্যা কবলির মানুষদেরও দুর্গতির শেষ নেই। গৃহবন্দি জীবনযাপন করছেন তারা। বন্যার পানিতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন।

এমতাবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের দুই খেলোয়াড় ইউসুফ পাঠান এবং ইরফান পাঠান। এ দুই ভাইয়ের উদ্যোগে অন্তত খাবারটা পাচ্ছেন বন্যা কবলিত মানুষেরা। এছাড়াও নানাবিদ সাহায্য সহযোগিতা করে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন এ দুই পাঠান ভাই।

বন্যা কবলিতদের মাঝে খাবার বিতরণ এবং সংকটময় পরিস্থিতিতে অতীব প্রয়োজনীয় জিনিসপত্র দিচ্ছেন তারা। নিজ হাতেই এসব কাজ করছেন ইউসুফ-ইরফানরা। তাদের এ কাজের খবর পেয়ে একজন ভক্ত সমস্যার কথা জানালে, সেখানেও সাহায্য করার আশ্বাস দেন ইরফান।
ইরফানকে উদ্দেশ্য করে সেই ভক্ত লিখেন, ‘গত দু’দিনের ভারী বৃষ্টিতে ছাত্রী নিবাসের মেয়েরা ভেতরে আটকা পড়েছে। তাদের কাছে খাওয়ার মতো কিছু নেই। গত ৩ দিন ধরে কিছু খায়নি কেউ। সম্ভব হলে এখানে কিছু সাহায্য করুন।’ এটি লিখে সঙ্গে ঠিকানাও জুড়ে দেন সেই ভক্ত। উত্তরে ইরফান লিখেন, ‘শিগগিরই আমাদের টিমের পক্ষ থেকে যোগযোগ করা হবে।’

  • সর্বশেষ