শিরোনাম
◈ মিয়ানমারের মাদক সাম্রাজ্যের ভয়ংকর থাবায় বাংলাদেশ ◈ অমিত শাহর যে আদেশের কারণে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ করতে পারছে না মুম্বাই পুলিশ! ◈ ৯ বছর পর কুয়াকাটায় পর্যটন কার্নিভাল : পূজা আর কার্নিভাল ঘিরে সৈকতে পর্যটকদের ঢল ◈ অভিষেক ম্যাচেই আলিস আল ইসলা‌মের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ ◈ সুন্দরবনের ৫ প্রজাতির মাছ ও ২ প্রজাতির চিংড়ির ডিএনএ সিকোয়েন্স যাচ্ছে আন্তর্জাতিক জিন ব্যাংকে ◈ সাজেকে গুলিবর্ষণের ঘটনায় আটকে পড়া ৩ হাজার পর্যটক উদ্ধার: আইএসপিআর ◈ আইনের শাসন সূচকে দুই ধাপ এগিয়েও আফ্রিকার বহু দেশের পেছনে বাংলাদেশ ◈ ক্ষুধা মোকাবিলায় বাংলাদেশের অগ্রগতি, অবনতি ভারত-পাকিস্তানের: ২০২৬ সালের বৈশ্বিক ক্ষুধা সূচক ◈ রুমিন ফারহানার নামে ছড়ানো ছবি নিয়ে বিভ্রান্তি, ঘৃণা ছড়ানোর অভিযোগে দিলেন ব্যাখ্যা ◈ হেফাজতে ইসলামের নেতৃত্বে ৭ দলের নতুন জোট ‘সমমনা ইসলামী দল’, ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠক

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০১৯, ০৩:৪৭ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০১৯, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দৃষ্টিশক্তি ভালো রাখতে তিন ব্যায়াম

নিউজ ডেস্ক: ঝাপসা দেখা, প্রায়ই মাথাব্যথা, চোখ দিয়ে পানি ঝড়া ইত্যাদি দুর্বল দৃষ্টিশক্তির লক্ষণ। এই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নেওয়া জরুরি। পাশাপাশি কিছু ব্যায়াম করতে পারেন যেগুলো দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করবে।

ব্যায়াম চোখের পেশিকে নমনীয় করে এবং রক্তসঞ্চালনে সহায়তা করে। নিয়মিত ব্যায়াম করলে চোখ ভালো থাকে এবং দৃষ্টিশক্তি বাড়ে। দৃষ্টিশক্তি বাড়ানোর কিছু ব্যায়ামের কথা জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।

ব্যায়াম ১

হাতে একটি পেন্সিল ধরুন। এবার একে চোখ থেকে কিছুটা দূরত্বে সরান। পেন্সিলের ওপর দৃষ্টি রাখুন।
এবার পেন্সিলটি ধীরে ধীরে আপনার নাকের সামনে আনুন। আবার দূরে সরিয়ে নিন। পেন্সিলের দিকেই সবসময় দৃষ্টি রাখুন।
দিনে অন্তত ১০ বার এ পদ্ধতি অনুসরণ করুন।

ব্যায়াম ২

চোখের মণিকে ক্লক ওয়াইজ বা ঘড়ির দিকে ঘুরান কয়েক সেকেন্ডের জন্য।
এবার ঘড়ির উল্টো দিকে মণিকে ঘুরান।
চার থেকে পাঁচ বার এ পদ্ধতি অনুসরণ করুন।
ব্যায়াম ৩

চোখের পাতা বন্ধ করুন আবার খুলুন। এভাবে ২০ থেকে ৩০ বার করুন।
এবার চোখ বন্ধ করে একটু বিশ্রাম নিন।
দিনে দুই বার এ পদ্ধতি অনুসরণ করতে পারেন।
সূত্র: এনটিভি

  • সর্বশেষ