শিরোনাম
◈ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট ◈ সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার ◈ আসছে শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছুটি, সর্বোচ্চ ১৬ দিন ◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও)

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০১৯, ১২:৪৩ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০১৯, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লতার গান গেয়ে লাখপতি হতে যাচ্ছেন বৃদ্ধা প্রতিমা

দেবদুলাল মুন্না: লতা মঙ্গেশকরের বিখ্যাত জনপ্রিয় গান ‘এক পেয়ার কা নাগমা হ্যায়’। ‘এক পেয়ার কা নাগমা হ্যায়’-এর সুর-সংগীত করেছেন লক্ষীকান্ত পেয়ারলাল। ১৯৭১ সালে মুক্তি পাওয়া হিন্দি মুভি ‘শোর’-এর এটি গান। অভিনয় করেন মনোজ কুমার, নন্দা ও মাস্টার সত্যজিৎ রায়।এ গানটির অডিও ভিডিও ই এখন পর্যন্ত বেরিয়েছে মোট ৪ হাজারবার।রিমেক্স হয়েছে ৫হাজার বার।খবর হিন্দুস্তান টাইমসের।রিয়েলিটি শো’তে তো হরদম গাওয়াই হয়।কিন্তু এতবছর পর এ গানটি গেয়ে সাড়া ফেলেছেন পঞ্চাশোর্ধ্ব এক নারী। তার নাম প্রতিমা পাণ্ড।এ বৃদ্ধার গলার সাবলীলতা ও মাধুর্য মুগ্ধ করেছে সবাইকে।হৃদয় স্পর্শ করা গানটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।শেয়ার হয়েছে কয়েক হাজারবার।ভিডিওটি ধারণ করা হয়েছে পশ্চিমবঙ্গে রানাঘাট স্টেশনে।

প্রতিমা পাণ্ডকে এরিমধ্যে জি মিউজিক কোম্পানী তেকে গানের অডিও বের করার প্রস্তাব দেওয়া হয়েছে।যদি তিনি তাদের প্রস্তাবে রাজি হন তবে পাবেন শুরুতেই ১ লাখ ভারতীয় রুপী। তাকে আর ফুটপাতে দিন কাটাতে হবে না।হবেন স্বচ্ছল।

গানটির ভিডিও ফেসবুকে দেখা হয়েছে ২৪ লাখের বেশি। ৪৭ হাজার মানুষ রিয়্যাক্ট করছেন, মন্তব্য ছাড়িয়েছে চার হাজার তিনশ’। শেয়ার হয়েছে সাড়ে ৪৬ হাজারের বেশিবার।মন্তব্যের ঘরে অনেকে ওই নারীর প্রশংসা করেন। কেউ কেউ শুভ কামনা জানান।

  • সর্বশেষ