শিরোনাম
◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির

প্রকাশিত : ০১ আগস্ট, ২০১৯, ০১:১০ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০১৯, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় বাসে আগুন দিয়ে মানুষ পোড়ানোর মামলায় মালামাল ক্রোক আদেশ ২২ সেপ্টেম্বর

মাহফুজ নান্টু, কুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে মানুষ পোড়ানোর বিশেষ ক্ষমতা আইনের মামলায় পলাতক আসামিদের মালামাল ক্রোক আদেশ জারির পরবর্তী তারিখ আগামী ২২ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. আলী আকবর বুধবার দুপুরে এ আদেশ দেন।

এ মামলার অন্যতম আসামি বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতলে চিকিৎসাধীন থাকায় তিনি হাজির হতে পারেননি। তার পক্ষে আইনজীবীগণ সময় প্রার্থনা করলে আদালত বেগম খালেদা জিয়াসহ সকল প্রার্থনাকারী আসামিদের সময় মঞ্জুর করেন। পলাতক আসামিদের মালামাল ক্রোক আদেশ জারির জন্য আগামী ২২ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন। খালেদা জিয়ার পক্ষে মামলা পরিচালনা করেন, অ্যাডভোকেট কাইমুল হক রিংকুসহ কয়েকজন আইনজীবী। খালেদা জিয়া এ মামলায় জামিনে আছেন।

গত ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামের জগমোহনপুরে বাসে পেট্রোল বোমা ছুড়ে আগুন লাগিয়ে ৮যাত্রী হত্যা ঘটনায় চৌদ্দগ্রাম থানার এস.আই ইব্রাহীম বিশেষ ক্ষমতা আইনে খালেদা জিয়াসহ বিএনপির উর্ধ্বতন কয়েকজন নেতাসহ ৫৬ জনকে আসামি করে একটি মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ৭৮ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দায়ের করেন। পরবর্তীতে মামলার অন্যতম আসামি বিএনপির কেন্দ্রীয় নেতা এমকে আনোয়ারের মৃত্যু হলে তাকে বাদ দিয়ে ৭৭ জনের নামে অভিযোগ পত্র দাখিল করেন। সম্পাদনা: মিঠুন, সুতীর্থ

  • সর্বশেষ