শিরোনাম
◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস

প্রকাশিত : ০১ আগস্ট, ২০১৯, ০১:০২ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০১৯, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩টি নতুন কার্টুন সিরিজ আসছে মাছরাঙা টেলিভিশনে

রেন্টিনা চাকমা : শিশুদের সবচেয়ে পছন্দের টিভি বিনোদন কার্টুন সিরিজ। মাছরাঙা টেলিভিশন বরাবরই শিশুদের জন্য কার্টুন সিরিজ প্রচারে প্রাধান্য দিয়েছে। বাংলায় ডাবিংকৃত ‘মোটু পাতলু’ ও ‘শিবা’ কার্টুন সিরিজগুলো প্রচার করে ইতোমধ্যে শিশুদের মন জয় করেছে চ্যানেলটি।

কার্টুনপ্রিয় শিশুদের জন্য এবার আরো বড় আনন্দ সংবাদ নিয়ে আসছে তারা। একসঙ্গে তিনটি নতুন কার্টুন সিরিজ উপহার দিচ্ছে মাছরাঙা টেলিভিশন। কার্টুনগুলো হলো, ‘গাট্টু বাট্টু’, ‘চাচা ভাতিজা’ ও ‘ভীর দ্য রোবট বয়’। বাংলায় ডাবিংকৃত জনপ্রিয় এই কার্টুন সিরিজগুলো বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে দেখা যাবে মাছরাঙার পর্দায়। শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন দুপুর আড়াইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পর্যায়ক্রমে প্রচারিত হবে এই তিনটি কার্টুন সিরিজ। সেই সঙ্গে ‘মোটু পাতলু’ ও ‘শিবা’ প্রচারিত হবে আগের নিয়মে। সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ