শিরোনাম
◈ ‌লিগ কাপ থে‌কে বিদায় নি‌য়ে ৫০ বছর আগের দুঃসহ স্মৃতি ফিরিয়ে আনলো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ তিন বছর পর আইপিএলের নিলাম ফিরছে ভারতে, ডিসেম্বরে হবে ক্রিকেটারদের কেনাবেচার প্রতিযোগিতা ◈ জাতিসংঘ অধিবেশন: এবারও মাহমুদ আব্বাসকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র ◈ ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনে ৪ হাজার টন ডিজেল এলো বাংলাদেশে ◈ র‍্যাব বদলে এসআরবি, সদস্যদের শাস্তির বিষয়ে প্রজ্ঞাপনে যা আছে ◈ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ ‘শেষের দিকে’, তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পের ◈ গরম নিয়ে স্বস্তির বার্তা, ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস ◈ মার্কিন কংগ্রেসে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে

প্রকাশিত : ০১ আগস্ট, ২০১৯, ১২:২১ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০১৯, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযোদ্ধা দুই বিদেশিকে দলে ভেড়ালো শেখ জামাল

নিজস্ব প্রতিবেদক : অনেক ঘটনার জন্ম দিয়ে শেষ হতে চললো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ১২তম আসর। বাকি আছে আর মাত্র একটি ম্যাচ। এরপরই পর্দা নামবে ২০১৮-২০১৯ মৌসুমের। যে মৌসুমে প্রথমবার খেলতে এসেই তাক লাগানো ফুটবল উপহার দিয়ে শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। যাদের হাত ধরে বাংলাদেশের ফুটবলে এসেছে বিশ্বকাপে খেলা তারকা এবং স্প্যানিশ লিগের কোচ। বসুন্ধরার এই জনপ্রিয়তার পর ঘুরে দাঁড়াতে শুরু করেছে ঘরোয়া ফুটবলের অন্যান্য বড় দলগুলো।

নতুন মৌসুম শুরু হওয়ার আগে দল গোছানোর পেছনে ছুটতে শুরু করেছে ক্লাবগুলো। এরই অংশ হিসেবে ধানমন্ডি শেখ জামাল ক্লাব দুজন বিদেশিকে দলে ভিড়িয়েছে। ক্লাব সূত্রে খবর, ইতিমধ্যে তিনজন বিদেশীর সাথে কথা পাকা করেছে তারা। এর মধ্যে একজন সোলেমন কিং কনফর্ন। যিনি গত দুই মৌসুম যাবত ক্লাবের অন্যতম ভরসা। নতুন করে দুইজন বিদেশী দলভুক্ত করেছে তারা। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে এইবারের মৌসুমে খেলা ইউসুকে কাটো ও বাল্লো ফামুসাকে দলে ভিড়িয়েছে শেখ জামাল।

জাপানের নাগরিক কাটো এই মৌসুমে দারুন খেলেছেন। মুক্তিযোদ্ধার মধ্যমাঠ একাই দাপিয়ে বেড়িয়েছেন তিনি। তার সঙ্গে আইভরি কোস্টের স্ট্রাইকার বাল্লো ফামুসার সমন্বয় ছিলো দেখা মতো। মুক্তিযোদ্ধাকে পয়েন্ট এনে দেয়া পেছনে তারাই সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন। তাই এখনই তাদের সাথে চুক্তি করেছে শেখ জামাল। এছাড়া আগামী মৌসুমেও দলের ডাকআউটে দেখা যাবে শফিকুল ইসলাম মানিককে। সুতরাং বলাই যায়, নিজেদের ফিরে পেতে মরিয়া শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ