শিরোনাম
◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৯, ১১:২০ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০১৯, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিএসএলের আগামী আসর অনুষ্ঠিত হবে পাকিস্তানেই

স্পোর্টস ডেস্ক : ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে পারছে না পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতকে নিজেদের হোম গ্রাউন্ড বানিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলে এসেছে পাকিস্তান। এ দেশেই সুপার লিগ আয়োজন করে তারা। তবে গত আসরের শেষ আট ম্যাচ নিজ দেশেই আয়োজন করেছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে আগামী আসর সম্পূর্ণভাবেই নিজ দেশেই আয়োজন করতে চায় পিসিবি।

অনেক দিন থেকেই নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া পাকিস্তান। এতে সহায়তা করছে খোদ আইসিসি। সর্বাত্মক সহযোগিতা করছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। তার আশ্বাসে, ঘরের মাঠে পিএসএলের পঞ্চম আসর আয়োজনের উদ্যোগ নিয়েছে পিসিবি।

ইমরান খান মনে করেন, দেশে নিরাপত্তা পরিস্থিতি এখন অনেকটা অনুকূলে। তিনি চান, পিএসএলের সব ম্যাচ হোক পাকিস্তানে। এরই মধ্যে পঞ্চম মৌসুম আয়োজনের উদ্যোগ নিয়েছে পিসিবি।

আগামী ২০ ফেব্রুয়ারি মাঠে গড়াবে টি-টোয়েন্টি ফরম্যাটের এ আসর। পর্দা নামবে ২২ মার্চ। যথারীতি ফাইনাল হবে লাহোরে। তবে বাকি ম্যাচগুলোর ভেন্যু চূড়ান্ত হয়নি।

সম্পাদনা : এল আর বাদল/আক্তারুজ্জামান

  • সর্বশেষ