শিরোনাম
◈ মির্জা ফখরুলই কি বঙ্গভবনের নতুন বাসিন্দা হচ্ছেন? ◈ এক্সিমের পর সোশ্যাল ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক ◈ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে স্বপ্নপূরণ অনুশ্রীর ◈ মার্কিন বাজারে চীন-ভারতের চেয়ে কম ক্ষতির মুখে বাংলাদেশ ◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৯, ০২:৪৪ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০১৯, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংরেজি গ্রামার বইতে ভুল নিয়ে রুল জারি

এস এম নূর মোহাম্মদ : চতুর্থ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত বিভিন্ন লেখকের ইংরেজি ব্যাকরণ (গ্রামার) বইয়ে থাকা ভুল নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে চৌধুরী অ্যান্ড হোসাইন, বাবুল চন্দ্র শীল, প্রফেসর এফ এম আব্দুল রব, সায়মা প্রসাদ ঘোষ, ফিরোজ মুকুল ও সাইফুর রহমান খানের লেখা ইংরেজি গ্রামার কেন অশুদ্ধ এবং অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। সেইসঙ্গে এসব লেখকের ইংরেজি গ্রামার বইয়ের প্রকাশনা, বিপণন বন্ধের নির্দেশ কেন দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে। রোববার রুল জারি করলেও সোমবার আইনজীবী তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

গাজীপুরের কোনাবাড়ী কলেজের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক মো. হেলোল উদ্দিন পাটোয়ারীর করা রিটের প্রেক্ষিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ রুল জারি করেন। শিক্ষা সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলা একাডেমির মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক, পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদেরকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। সম্পাদনা : সাজিয়া/ মিঠু

  • সর্বশেষ
  • জনপ্রিয়