শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ১৯ জুলাই, ২০১৯, ০৯:০৪ সকাল
আপডেট : ১৯ জুলাই, ২০১৯, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিল গেটসকে টপকে বার্নার্ড এখন দ্বিতীয় শীর্ষ ধনী

ডেস্ক রিপোর্ট  : বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় গত সাত বছরে কখনো মার্কিন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে তৃতীয় স্থানে নামানো যায়নি। বরাবরই তিনি প্রথম কিংবা দ্বিতীয় স্থানে থাকতেন।

তবে এবার চিত্র ভিন্ন। বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বিল গেটসকে পেছনে ফেললেন ফ্রান্সের বিলাসবহুল পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বার্নার্ড আর্নল্ট।

বিল গেটসকে এবার বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তৃতীয় স্থানে নামিয়ে আনলেন আর্নল্ট। মঙ্গলবার এলভিএমএইচের সিইও বার্নার্ড তাঁর নেট আয়ের পরিমাণ ১০৭.৬ বিলিয়ন ডলারে উন্নীত করার রেকর্ড গড়েন।

এর ফলে বিল গেটসের আয়ের চেয়ে ২০০ মিলিয়ন ডলারেরও বেশি অঙ্কে এগিয়ে গেলেন আর্নল্ট। বুধবার ওই কোম্পানির শেয়ার আরো লাভ বাড়িয়েছে, প্যারিসের স্থানীয় সময় দুপুর ১টা ৫৪ মিনিটে এলভিএমএইচের ০.৭ শতাংশ শেয়ার বৃদ্ধি হয়।

আর্নল্ট একাই ৩৯ বিলিয়ন ডলার উপার্জন করে ২০১৯ সালে এককভাবে সবচেয়ে লাভবান ব্যক্তি হন এবং ব্লুমবার্গের বিশ্বের সেরা ৫০০ ব্যক্তির তালিকায় নিজেকে দ্বিতীয় স্থানে তুলে নিয়ে আসেন। বিলিওনেয়ারদের এই তালিকায় ৭০ বছরের আর্নল্টের আগে প্রথম স্থানে আছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

উৎসঃ এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়