শিরোনাম
◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা ◈ ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৯, ০৬:৪৭ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০১৯, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরান ঢাকায় ভবন ধস, বাবার মৃতদেহ উদ্ধার; ছেলে নিখোঁজ

আহমেদ শাহেদ : রাজধানীর সদরঘাটের পাটুয়াটুলিতে ধসে পড়া তিনতলা ভবনের ধ্বংসস্তুপ থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম জাহিদুল ব্যাপারী (৬০) ।

গতকাল বুধবার রাত ৮টার দিকে মৃতদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। দুপুর দেড়টার দিকে ওই ভবন ধসে পড়ার পর সেখানে উদ্ধারকাজ চালাচ্ছেন তারা। এর আগে ধসে পড়া ভবনটির ভেতরে বাবা ও ছেলে আটকে পড়েছিলো বলে জানায় স্থানীয়রা।

ভবনটি এতটাই ঝুঁকিপূর্ণ যে সেখানে উদ্ধার কাজও অনিরাপদ হয়ে পড়েছে। ফায়ার সার্ভিস ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ করছে।

ফায়ার সার্ভিস বলছে, ভবনের একটি রুমের ছাদ ধসে পড়েছে। উদ্ধারের সময় আরেকটি দেয়াল ধসে পড়ে। এছাড়া ভবনটির আশপাশে কোনও জায়গায় নেই, ভবনে যাওয়ার রাস্তাও খুব সরু। ফলে উদ্ধারকাজ চালাতে খুবই বেগ পেতে হচ্ছে।

ঘটনাস্থলে উপস্থিত বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় উদ্ধার অভিযান চালাচ্ছি। একটি আলমারি ছিল, সেটা উদ্ধারের সময় ওপর থেকে পড়েছে। সেটা সরানোর চেষ্টা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়