শিরোনাম
◈ বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সৌদি যুবকের আত্মহত্যা ◈ মতপ্রকাশের ব্যাপারে সরকার ‘খুব উদার’: তথ্য উপদেষ্টা ◈ নেপালে বন্যা: এক শিক্ষকের তাৎক্ষণিক সিদ্ধান্তে যেভাবে বেঁচে গেল ৯০০ শিক্ষার্থী ◈ নিজ সন্তান বি‌ক্রি করে আইফোন ক্রয়! ◈ জুলাই সনদ চাইবেন, কিন্তু বাস্তবায়নে সহযোগিতা করবেন না—দুইটা বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ গেন্ডারিয়ায় হঠাৎ গোলাগুলি-মারামারি, নারীসহ গুলিবিদ্ধ ৩ ◈ নিরাপত্তা চেয়ে ঢাবি শিক্ষক মোনামির জিডি ◈ চার সংসদীয় কমিটি পুনর্গঠন ◈ লড়াই ক‌রেও ফাইনালে ওঠা হলো না বাংলা‌দেশ এইচপি দ‌লের ◈ রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৯, ০৬:০০ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০১৯, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাস্থ্যব্যবস্থায় সুচিকিৎসা নিশ্চিত করার জন্য কেবল ডাক্তারকে সারাদিন সারারাত বসিয়ে রাখলে কোনো লাভ নেই

আবদুন নূর তুষার : টোনা বললো, টুনি পিঠা বানাও। পিঠা খাইবো। টুনি বললো, পিঠার জন্য চাল, গুড়, লবণ, দুধ, তেল, গ্যাস সিলিন্ডার... আনো। টোনা বললেই টুনি পিঠা বানাতে পারে না। কারণ পিঠার উপকরণ লাগে... সব আনবার পরও একখানা চুলা লাগে, পরিবেশনের বাসনকোসন লাগে, খাবার পর ও আগে হাত ধুইতে পানি লাগে...

খাবার পরে আনন্দে টুন টুন করার জন্য গাছ ও গাছের উঁচু ডাল লাগে। বেশ কয়েকঘণ্টা গেলে একটা পাকা পায়খানাও লাগে... টুনি পিঠা বানাতে গেলে এতো কিছু লাগে, বিষয়টা কি অস্বাভাবিক? মোটেও না। সেরকম একা ডাক্তার থাকলেই চিকিৎসা হয় না। হাসপাতাল লাগে, চিকিৎসা উপকরণের সরবরাহ লাগে... যন্ত্রপাতি লাগে, বিছানা লাগে, নার্স ও ওয়ার্ড বয় লাগে... চেতনানাশক লাগে, অপারেশন থিয়েটার লাগে, পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য সুইপার লাগে, অনেক ঝাড়ু ও মপ লাগে... কতো কিছু যে লাগে... তাই স্বাস্থ্য ব্যবস্থায় সুচিকিৎসা নিশ্চিত করার জন্য কেবল ডাক্তার সারাদিন সারারাত বসিয়ে রাখলে কোনো লাভ নেই। সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা দরকার। ফেসবুক থেকে

  • সর্বশেষ