শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৯, ০৩:১৪ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০১৯, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় স্বেচ্ছাশ্রমের দ্বারা ড্রেন খনন শুরু

জিএম মিজান বগুড়া : বগুড়ার শিবগঞ্জের তিয়াইল গ্রামে ২৫বছর যাবৎ ২শত পরিবার সামান্য বৃষ্টির পানি হলেই পানিবন্দি হয়ে পড়েন। কিন্তু কয়েক দিনের ভারি বর্ষণের ফলে গ্রামের ওই সব পরিবারের লোকজন পুনরায় পানিবন্দি হয়ে পড়েন। এভাবে তারা দিনের পর দিন পানিবন্দি হয়ে সর্বশান্ত হচ্ছেন। এ থেকে মুক্তি পাবার জন্য ওই এলাকার সর্বস্তরের জনগণ অবশেষে তিয়াইল গাবুরগাড়ি মাঠে ড্রেন নির্মাণ কাজ করার সিদ্ধান্ত নেন। তারা বুধবার ওই গ্রামের তিয়াইল গাবুরগাড়ি মাঠে দেড় কিলোমিটার লম্বা ও ১০ফিট চওড়া ড্রেন খননের কাজ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে শুরু করেন। ড্রেন খনন কাজে সহযোগিতা করেন আটমূল ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য রায়হান আলী, সাবেক ইউপি সদস্য লোকমান হোসেন ও নুরুল ইসলামসহ গ্রামের সমাজ সেবক এনামুল হক, কলি মদ্দিন, মোফাজ্জল হোসেন, মোস্তাফিজার রহমান, কছিমদ্দিনসহ এলাকার আরো জনসাধারণ।

ইউপি সদস্য রায়হান আলী বলেন, বৃষ্টি হলেই ২৫ বছর যাবৎ তিয়াইল গ্রামের ২শত পরিবার পানিবন্দি হয়ে পড়ি । তাই দেড় কিলোমিটার ড্রেন খনন হবে সম্পূর্ণ সরকারি জায়গার উপর।

সাবেক ইউপি সদস্য লোকমান হোসেন ও নুরুল ইসলাম বলেন, খনন কাজ শুরু হয়েছে সম্পূর্ণ সরকারি জয়গার ওপর। এই জায়গাটি খাস হিসাবে সব মানুষের কাছে পরিচিত। তারা আরো বলেন, পানিবন্দির কারণে এই গ্রামের প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্ট হয়ে যায়। পাশাপশি গ্রামের ২০টি পুকুর পানিতে তলিয়ে গিয়ে লক্ষ লক্ষ টাকার মাছ বের হয়ে যায়। এমনকি মাটির তৈরি কাঁচা বাড়ি ভেঙে নষ্ট হয়ে যায়। এর ফলে ঐ গ্রামের মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।

এ ব্যাপারে আটমূল ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন বলেন, স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ড্রেন খনন কাজে সহযোগিতা থাকবে। কিন্তু কোনো কৃষকের জমির ক্ষয়ক্ষতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ