শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৯, ১১:৩১ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০১৯, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় দিনেও বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা এরশাদের মৃত্যুতে শোক বইতে স্বাক্ষর করেছেন

ইউসুফ আলী বাচ্চু: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে দ্বিতীয় দিনের মতো বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের প্রতিনিধি শোক বইয়ে স্বাক্ষর করেছেন। মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এসে তারা শোক বইয়ে স্বাক্ষর করেন তারা।

তুরস্কের রাষ্ট্রদূত, সুইডেনের রাষ্ট্রদূত, মালদ্বীপের রাষ্ট্রদূত, ভ্যাটিক্যান সিটির রাষ্ট্রদূত, মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার, ওমানের চার্জ দ্য অ্যাফেয়ার্স, জাপানের চার্জ দ্য অফেয়ার্স, রাশিয়ার প্রথম সচিব, থাইল্যান্ডের চার্জ দ্য অফেয়ার্স, আরব আমিরাত দূতাবাসের প্রতিনিধি, সৌদি আরব দূতাবাসের প্রতিনিধি, নেপাল দূতাবাসের প্রতিনিধি, নরওয়ে দূতাবাসের প্রতিনিধি, ফ্রান্স দূতাবাসের প্রতিনিধি শোক বইয়ে স্বাক্ষর করেন।
তারা শোক বইয়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। নিজ নিজ দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে তার অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তারা আশা প্রকাশ করেন, এরশাদের আদর্শ ধারণ করে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

রাষ্ট্রদূতরা এরশাদের আত্মার শান্তি কামনা করেছেন। পাশাপাশি শোকার্ত পরিবার ও জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রতি সমবেদনা জানান।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পার্টি চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায়, চেয়ারম্যানের উপদেষ্টা মেজর (অব.) আশরাফ-উদ-দৌলা ও মাহমুদুর রহমান এবং যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু উপস্থিত ছিলেন।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ