শিরোনাম
◈ শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, আজ রা‌তেই ৬‌টি ম‌্যাচ ◈ ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে, সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা ◈ বাংলা‌দেশ ও জিম্বাবুয়ে‌কে নি‌য়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ কর‌লো আফগা‌নিস্তান ◈ সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার ◈ ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন  ◈ বর্জ্য সুতা আমদানিতে নতুন শর্ত, ব্যাংক গ্যারান্টিতে মিলবে ১০–৩০ কাউন্টের অনুমতি ◈ জবিতে বোরকা পরে নারীর ছদ্মবেশে পুরুষ, নেপথ্যে কারণ যা জানাগেল

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৯, ০৩:১৯ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০১৯, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে

শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে ব্যাপক অনিয়ম করার অভিযোগে বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার আবারো চালু হচ্ছে। সোমবার (১৫ জুলাই) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম কুলাসেগারান এমনটি জানান। এসময় তিনি বলেন, বিগত সরকারের আমলে (এসপিপি) ১০ এজেন্টের মাধ্যমে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া হতো।

ঐ শ্রমিক পাঠাতে জন প্রতি ৪ লাখ টাকা করে নেওয়া হতো। একজন শ্রমিক রপ্তানিতে ব্যাপক অর্থ নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় গত বছরের সেপ্টেম্বর থেকে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়।

তিনি আরো বলেন, ব্যাপক অর্থ খরচ করে এদেশে এসে কাঙ্ক্ষিত বেতন না পেয়ে তারা হতাশায় নিমজ্জিত হয়। এক পর্যায়ে তারা বেশি বেতনের আশায় অবৈধ হয়ে পড়ে।

মানব সম্পদ মন্ত্রী এম কুলাসেগারান আরো বলেন, আমরা থ্রিডি সেক্টরে জন্য শ্রমিক নিতে পারি। বাংলাদেশকে আরো স্বচ্ছ হতে হবে, যাতে শ্রমিক রপ্তানি কোন প্রকারে প্রতারণা না হয়।

মালয়েশিয়ায় থ্রিডি সেক্টরে ৪ লাখের মতো বাংলাদেশি কর্মরত রয়েছে। তবে অবৈধ অভিবাসীদের ব্যাপারে কোন মন্তব্য করেনি মানবসম্পদ মন্ত্রী।

  • সর্বশেষ