শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯, ০৮:২১ সকাল
আপডেট : ১৩ জুলাই, ২০১৯, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রাবাড়ির রাস্তায় ভেসে যাচ্ছে শত শত মিষ্টি কুমড়া (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : মুষলধারে বৃষ্টি পড়ছে। চারিদিকে থইথই পানি।আর সে পানিতে ভেসে যাচ্ছে শত শত মিষ্টি কুমড়া।আর সেই কুমড়াগুলো ধরতে উঠে পড়ে লেগেছে ব্যবসায়ীরা। যুগান্তর

শুক্রবার (১২ জুলাই) এমন ঘটনাই ঘটল রাজধানীর যাত্রাবাড়ির সবজির আড়তে।

ঘটনাটির ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছে বিভিন্ন পেজ ও গ্রুপ।

ভিডিওতে দেখা গেছে, যাত্রাবাড়ির আড়তে রাখা শত শত কুমড়ার পাহাড়কে ডুবিয়ে দিয়েছে বৃষ্টি। পাশেই রয়েছে আরও বেশকিছু সবজি ও ফলমূল। সামনে স্তুপাকারে রাখা হয়েছে মৌসুমের ফল কাঁঠাল। আর বৃষ্টিতে ডুবে গেছে আড়তের সামনের রাস্তাটি।

ব্যবসায়ীরা বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে ত্রিপলে গিয়ে আশ্রয় নিয়েছেন। কিন্তু প্রবল বৃ্ষ্টিতে রাস্তায় যখন হাঁটুসম পানি তখন এসব কুমড়া ভেসে ভেসে দূরে চলে যাচ্ছে সে পানির স্রোতে। একজনের আনা কুমড়া অন্যজনের সঙ্গে মিলে যাচ্ছে।

এসময় ক্ষতির আশঙ্কা দেখে ব্যবসায়ীরা হায় হায় করছেন। কেউ একজন বলছেন, এ দেখি ৮৮ এর বন্যাকে হার মানাচ্ছে। অনেকে কুমড়াগুলোকে ধরতে বৃষ্টি উপেক্ষা করেই নেমে পড়েন।

আজ বেলা ১২টার দিক থেকে রাজধানীতে মুষলধারে বৃষ্টি হয়। সে সময়ই যাত্রাবাড়ির সামনের রাস্তাটি্ও ডুবে যায়। তখনই এমন ক্ষতির সম্মুখীন হন আড়তের সবজি ও ফল ব্যবসায়ীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়