শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯, ০৩:০৫ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০১৯, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতীবান্ধায় ৩শ বোতল ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ১

নুরনবী সরকার, লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধায় ৩শ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজাসহ ফজলুল হক (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোরে উপজেলার সিঙ্গিমারী ৮ নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটক ফজলুল হক ওই এলাকার মৃত ছগির উদ্দিনের পুত্র।

হাতীবান্ধা থানার এসআই মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার ও অফিসার ইনচার্জ ওমর ফারুক-এর নেতৃত্বে শুক্রবার ভোরে সিঙ্গিমারী ৮ নং ওয়ার্ডে অভিযান চালায় পুলিশ। এ সময় ৩০০ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজাসহ ফজলুল হককে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাতীবান্ধা থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা : মিঠুন রাকসাম

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়