শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯, ০১:৫২ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০১৯, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরসরাইয়ে ভারি বর্ষণে তলিয়ে গেছে ফসলি জমি, ঘরবাড়ি

মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে প্রবল বর্ষণও পাহাড়ি ঢলে নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার ভিবিন্ন রাস্তাঘাট এবং ডুবে গেছে ঘর বাড়ি। ভাঙ্গনে সৃষ্ট হয়েছে গ্রামীণ সড়ক। এতে বেড়েছে জনদুর্ভোগ। ক্ষতি হয়েছে আমন বীজতলার। ক্ষেতে খামারে কাজ করা সাধারণ মানুষগুলো অলস সময় পার করছে। অনেকে গবাদি পশু নিয়ে পড়েছেন বিপাকে। তলিয়ে গেছে ফসলি জমি।

উপজেলার মায়ানী, ওয়াহেদপুর, হিঙ্গুলী, করেরহাট, খৈয়াছরা, ইছাখালী, বড়তাকিয়া, ওসমানপুর, জোরারগঞ্জ, বারইয়ারহাট পৌরসভা ও মিরসরাই পৌসভার গোভনীয়াসহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণের ফলে ফসলি জমি ডুবে গেছে।

খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া গ্রামের নিজান উদ্দিন জানান, ভারি বষর্ণে ও পাহাড়ি ঢলে ছড়ায় পানি বেড়ে গেছে। ফলে বেশকিছু ধানি ও ফসলী জমি প্লাবিত হয়েছে। এছাড়া আশপাশের এলাকারও ফসলি জমি ডুবে গেছে।

উপজেলার সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী নুরুল আলম জানান, ভারি বর্ষণের ফলে আমন বীজতলা নষ্ট হয়ে গেছে। অনেক ফসলি জমি ডুবে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, ভারি বর্ষণের ফলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফসলি জমি ডুবে গেছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও বলা যাচ্ছেনা। সম্পাদনা : ওমর ফারুক

  • সর্বশেষ
  • জনপ্রিয়