শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ১১:৫৮ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে বড় সমস্যা পরীক্ষার ফল প্রকাশে দেরি

নুর নাহার : পরীক্ষা শেষ হওয়ার পর এবার ফলাফলের দীর্ঘ অপেক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের। তাদের অভিযোগ, ৫ থেকে ৮ মাস আগে পরীক্ষা হলেও বেশিরভাগ শিক্ষাবর্ষের ফল প্রকাশ হয়নি। ইনডিপেনডেন্ট টিভি ১৪:০০

এছাড়া স্নাতক পাস কোর্সে আছে প্রায় দুই বছরের সেশন জট। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, সংকট সমাধানে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে তারা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওপর চাপ কমাতে ঢাকার সাতটি সরকারি কলেজকে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এসব কলেজে শিক্ষার্থী ১ লাখ ৬৭ হাজারের মতো। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার পর থেকেই সেশন জটসহ নানা সংকটে ভুগছেন এসব কলেজের শিক্ষার্থীরা।

এসব কলেজের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে মার্চে। অথচ এখনও ফল প্রকাশ হয়নি। প্রতিটি শিক্ষাবর্ষেই এখন সেশন জট। স্নাতক পাস কোর্সের শিক্ষার্থীদের ৩ বছরের কোর্স শেষ হতে সময় লাগছে ৫ বছর।

কলেজ কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, চলতি সপ্তাহেই একাডেমিক ক্যালেন্ডার দেয়া হবে। এরপর পরীক্ষা সংক্রান্ত জটিলতা কেটে যাবে।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ বলেন, আমরা একাডেমিক ক্যালেন্ডারের কাজ শেষ করেছি। এটা হলে এখন থেকে আর শিক্ষার্থীদের কোন অনিশ্চয়তা থাকবে না। ক্যালেন্ডারের সময়সূচি অনুযায়ী পরীক্ষা ক্লাস হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে , অল্প সময়ের মধ্যে সব ধরনের সংকট কেটে যাবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মুহাম্মাদ সামাদ বলেন, তাদের সব দাবি বাস্তবায়ন হচ্ছে। আলাদা প্রশাসনিক ভবনের কাজও শেষ। আস্তে আস্তে জটিলতা কেটে যাবে। সম্পাদনা : জামাল

  • সর্বশেষ