শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯, ১২:২০ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০১৯, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংকট কাটাতে ট্রেনে পানি আনা হচ্ছে চেন্নাইয়ে

আসিফুজ্জামান পৃথিল : চেন্নাইতে মিটছেই না পানির সঙ্কট। পানীয় জলের অভাব মেটাতে শহরটি এবার ২০ লাখ ৫০ হাজার টন পানি আমদানি করেছে। ৫০টি ওয়াগনে করে রেলপথে এই পানি আনা হয়। শুক্রবার সকালে প্রথম চালানটি পৌঁছানোর পর আরো কিছু ট্রেন পানি নিয়ে আসে। সব মিলিয়ে তামিলনাড়–র রাজধানীটিতে এদিন ১ কোটি লিটার পানি পৌঁছে দেয় ভারতীয় রেলওয়ে। এজন্য খরচ হয়েছে ৬৫ কোটি রুপি। ডেকান ক্রনিকেল, আনন্দবাজার।

চেন্নাইতে গত ২০০ দিন কোন ধরণের বৃষ্টিপাত হয়নি। এজন্যই চরম পানির সঙ্কট চলছে। চেন্নাইতে ৪টি হ্রদ থেকে পানি সরবরহ করা হয়। সবগুলো হ্রদই শুকিয়ে গেছে। দৈনিক সরবরাহের চেয়ে নগরীটিতে ২০ কোটি লিটার পানির সরবরাহ ঘাটতি আছে। শুক্রবার প্রথম ট্রেনটি পানি নিয়ে আসে তামিলনাড়–র জোলারপাত স্টেশন থেকে। প্রতিটি ট্রেনের জন্য ভারতের দক্ষিণ রেলওয়ে পাবে সাড়ে ৭ লাখ রুপি। আর প্রতিটি ওয়াগন ৫০ হাজার লিটার পানি ধরে। জলসঙ্কটে সবচেয়ে বিপদে পড়েছে চেন্নাই আর ভেলোরের হাসপাতালগুলো। সরকার সকলের প্রতি আবেদন জানিয়েছে পানির ব্যবহার কমানোর জন্য। তবে এই পানি এখনই সরবরাহ করা হবে না। সরকার জানিয়েছে এগুলো মজুত করে এরপর সকলের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়