শিরোনাম
◈ বাবা ও ভাইয়ের প্রাণনাশের হুমকিতে মিথ্যা বলতে বাধ্য হয়েছি: প্রকাশ্যে এসে সত্য প্রকাশ করলেন সেই ইমামের মেয়ে ◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা ◈ জরিপে দেখা গেছে, ২০২৬ বিশ্বকাপ দলে নেইমারকে চান না বেশিরভাগ ব্রাজিলিয়ান ◈ কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ০৯:৪৩ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে নারী ফুটবল বিশ্বকাপের ফাইনাল দেখেছেন ২ কোটি দর্শক, পুরুষ বিশ্বকাপের তুলনায় ২২ শতাংশ বেশি

আক্তারুজ্জামান : গত রোববারে শেষ হওয়া ২০১৯ নারীদের বিশ্বকাপ ফুটবল ফাইনালে বিপ্লব ঘটেছে যুক্তরাষ্ট্রের দর্শক সংখ্যায়। ২০১৮ পুরুষদের বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি দর্শক দেখেছে নারী বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি। এর আগে একসাথে কখনোই এতো বেশি মার্কিন দর্শক টিভি পর্দায় নারীদের ফুটবল ম্যাচ দেখেনি। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে পুরুষ ফুটবলের চেয়ে নারীদের ফুটবলে ফাইনাল ম্যাচে ২২ শতাংশ বেশি দর্শক ছিলো। সূত্র : সিএনবিসি।

ফ্রান্সের পার্ক অলিম্পিক লিওনেস স্টেডিয়ামে প্রায় ৬০ হাজার দর্শকের উপস্থিতিতে নেদারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা জিতেছিলো যুক্তরাষ্ট্রের নারী দল। কিন্তু ওই ম্যাচ যুক্তরাষ্ট্রের ১ কোটি ৪৩ লাখ মানুষ টেলিভিশনে দেখেছিলো। যা ২০১৮ পুরুষ বিশ্বকাপ ফাইনালের চেয়ে ৩০ লাখ বেশি। গত বছর ফ্রান্স-ক্রোয়েশিয়া পুরুষদের ফুটবল ফাইনালে টেলিভিশন দর্শক ছিলো ১ কোটি ১৪ লাখ।

ফক্স স্পোর্টসের বরাত দিয়ে সিএনবিসি বলেছে, টেলিভিশন এবং অনলাইন স্ট্রিমিং মিলিয়ে নারীদের ফাইনাল ম্যাচের দিন যুক্তরাষ্ট্রের মোট দর্শক ছিলো ২ কোটি। আর ওইদিনই ২০১৫ সালের পর সর্বোচ্চ সংখ্যক মানুষ টেলিভিশনে ইংরেজি ভাষায় ফুটবল ম্যাচ দেখেছে। ২০১৫ সালে মার্কিন দর্শক সংখ্যা ছিলো পরিমাণ আড়াই কোটিরও বেশি ছিলো। সিএনএন বলছে ইংরেজি ছাড়াও নারী ফুটবলের ফাইনাল ম্যাচটি স্প্যানিশ ভাষায় প্রায় ১৬ লাখ মানুষ দেখেছে।

আরও আশ্চর্যের বিষয় আছে। যেদিন রাতে যুক্তরাষ্ট্রের নারী ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলতে মাঠে নেমেছিলো। সেদিনই পুরুষ ফুটবলের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো। ব্রাজিল-পেরুর মধ্যেকার কোপা আমেরিকার ফাইনাল এবং কনকাফ টুর্নামেন্টের ফাইনাল। ওই দুটি আসরকে হটিয়ে তাই দর্শক টানায় শীর্ষে ছিলো নারীদের টুর্নামেন্ট।

ফক্স স্পোর্টস তাদের সম্প্রচারের প্রতি মিনিটেরও একটি গড় হিসাব বের করে দেখিয়েছে। তাদের হিসাবে প্রতি মিনিটে ২ লাখ ৮৯ হাজার দর্শক ম্যাচটি দেখেছেন। যা ২০১৫ বিশ্বকাপের চেয়ে ৪০২ শতাংশ বেশি। ফক্স স্পোর্টস আরও জানিয়েছে, এবারের আসরের ফাইনালে ১ কোটি ৭৮ লাখ মানুষ সামাজিক মাধ্যমে (ফেসবুক, টুইটার ও ইউটিউব) ম্যাচটি দেখেছে। যা ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ফাইনালের চেয়েও ১৮ শতাংশ বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়