শিরোনাম
◈ ঘোড়াশাল-পলাশ সার কারখানা উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ◈ শুধু আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না, উদ্ভাবন ও সৃজনশীলতার দিকে মনোযোগ দিতে হবে: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল ◈ গ্যাস সংকট, অর্ডার কমে যাওয়া ও লোকসানে শিল্পনগরী গাজীপুরে একের পর এক কারখানা বন্ধ, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবন ◈ বিশ্বকা‌পে আন‌ন্দের মা‌ঝে বেদনার সুর, শাস্তির মু‌খে মেক্সিকো  ◈ চীনের অর্থনৈতিক করিডোরে যুক্ত হতে বাংলাদেশের চ্যালেঞ্জ কোথায় ◈ হরমুজ প্রণালী বি‌দে‌শি‌দের খেলার মাঠ নয়,যুক্তরা‌স্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইরান সামরিক সদরদপ্তরের ◈ ডেঙ্গুর থাবায় চট্টগ্রাম, চার গুণ বেড়েছে রোগী ◈ সবুজ জ্বালানিতে বড় বিনিয়োগ টানতে নতুন কৌশল নিচ্ছে সরকার ◈ খামেনির শেষ বিদায়: তেহরানে জড়ো হচ্ছেন লাখো মানুষ, কফিন পৌঁছাল হত্যাস্থলে ◈ বাংলাদেশের আগে ভারত টেস্ট সি‌রিজ খেল‌তে শ্রীলঙ্কায় যা‌বে

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ০৮:২৩ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ জেলায় নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

হ্যাপি আক্তার : ঢাকাসহ সারা দেশে ভারী বৃষ্টিপাতে হয়েছে। এছাড়া আবহাওয়া পূর্বাভাসে বলা হচ্ছে কয়েক দিন আরো ভারী বৃষ্টি হতে পারে। ফলে বন্যা পরিস্থিতি আরো অবনতির দিকে যাবে। ডিবিসি নিউজ, ১৩:০০।

বন্যার পূর্ব প্রস্তুতি নিয়ে শুক্রবার (১২ জুলাই) দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

তিনি বলেন, আগামী কয়েকদিন আরো ভারী বৃষ্টি হবে। ফলে বন্যা পরিস্থিতি কিছুটা অবনতির দিকে যাবে। ইতোমধ্যেই ১০টি জেলায় পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর বাহাদুরা ঘাটের পানির উচ্চতা বৃদ্ধি পাবে এবং বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

সারাদেশে ৬২৮ টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে। এর মধ্যে ২৮টি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান এবং কুড়িগ্রামসহ এই দশটি জেলায় বন্যা পরিস্থিতি খুবই খারাপ। বন্যায় যাতে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে সংশ্লিস্ট সকল মন্ত্রণালয় সব ধরণের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানা তিনি।

একই সঙ্গে প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। সম্পাদনা : রাশিদুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়