শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ০৬:১০ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ

সুতীর্থ বড়াল: মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ শুক্রবার সকাল থেকে মেহেরপুর থেকে কুষ্টিয়া সড়কে সরাসরি কোন বাস চলাচল করতে দেখা যায়নি। তবে কুষ্টিয়া থেকে কিছু বাস মেহেরপুরের শেষ সীমান্ত খলিসাকুন্ডি পর্যন্ত ছেড়ে এসেছে। যমুনা টেলিভিশন

হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছে মেহেরপুরের সাধারণ যাত্রীরা। মেহেরপুর মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, আন্ত:জেলার সকল রুটে টানা ৩৬ দিন বাস বাস চলাচলের পর ৪৬ দিন বাস বন্ধ রাখতে হয়। এ সময় কোন কাজ না পেয়ে মানবেতর জীবন যাপন করতে হয় শ্রমিকদের। বন্ধের সময়সীমা কমাতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে প্রতিটি বাস দু,বার চলাচলের পরিবর্তে একবার চালানোর দাবি তাদের। মালিকপক্ষ দাবি না মানায় বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা।

এদিকে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল জানান, শ্রমিকদের এ দাবি আগেও মানা হয়েছিল। পরবর্তীতে শ্রমিকরাই তা পরিবর্তন করেছে। মালিকদের সাথে না বসেই শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছে বলে দাবি তার।এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, উভয় পক্ষের সাথে সমঝোতার চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়