শিরোনাম
◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার ◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ০১:৪২ রাত
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বলিহারি ট্রাম্প! বললেন হৃদযন্ত্রের ‘গুরুত্বপূর্ণ অংশে’ থাকে কিডনি

রাশিদ রিয়াজ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার চিকিৎসাশাস্ত্রকেই বদলে দিলেন। হার্টের পাশেই তিনি রাখলেন কিডনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ন্যাশনাল হেলথ সোসাইটির মতে, কিডনি হল এমন একটি অঙ্গ যা রেচনের মাধ্যমে মূত্র তৈরি করে এবং আমাদের শরীরের দূষিত পদার্থগুলো বের করে দেয়। এটি আমাদের শরীরের নিচে পেছনের অংশে থাকে। কিন্তু ট্রাম্প দাবি করেছেন হৃদযন্ত্রের ‘গুরুত্বপূর্ণ অংশে’ কিডনি থাকে!

মার্কিন প্রেসিডেন্ট হলে কী হবে, মাঝে মাঝেই এমন মন্তব্যে তিনি ওস্তাদ। এবার চিকিৎসাশাস্ত্রকেই বদলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন হৃদযন্ত্রের ‘গুরুত্বপূর্ণ অংশে’ কিডনি থাকে!

ট্রাম্প প্রশাসন সম্প্রতি কিডনিবিষয়ক স্বাস্থ্য জটিলতা নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য মার্কিন প্রেসিডেন্ট বুধবার বিকেলে ওয়াশিংটন ডিসিতে একটি চুক্তিপত্রে সই করেন। এরপর দেওয়া এক বক্তৃতায় ট্রাম্প বলেন, ‘আপনারা (চিকিৎসক) এসব বিষয় নিয়ে কঠোর পরিশ্রম করেছেন। আপনারা কিডনি নিয়ে খুব পরিশ্রম করেছেন। এটি বিশেষ কিছু। কারণ হৃদযন্ত্রের গুরুত্বপূর্ণ স্থানে কিডনি থাকে। এটা অসাধারণ বিষয়। কোনও কোনও মানুষের কিডনি খারাপ হয়। আপনাদের কঠোর পরিশ্রমের কারণে এই মানুষগুলো বেঁচে থাকে। এখানে উপস্থিত হওয়ায় আপনাদের ধন্যবাদ। কারণ আপনাদের কারণে বহু মানুষ প্রাণে বেঁচে যান। আজ আমাদের দেশের কিডনি চিকিৎসার ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ দিন।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ন্যাশনাল হেলথ সোসাইটির মতে, কিডনি হল এমন একটি অঙ্গ যা রেচনের মাধ্যমে মূত্র তৈরি করে এবং আমাদের শরীরের দূষিত পদার্থগুলো বের করে দেয়। এটি আমাদের শরীরের নিচে পেছনের অংশে থাকে। এর সামনে থাকে পাঁজরের হার। টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ