শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ০৭:০৩ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেনন বললেন, আমরা বকাউল্লা, সরকারি দল শোনাউল্লা, সংসদ গরীবুল্লাহ

আসাদুজ্জামান সম্রাট : নোটিশ দেওয়ার পরও গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে জাতীয় সংসদে আলোচনা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেছেন, আমরা বকাউল্লা-বকে যাই, আর উনারা শোনা উল্লা শুনে যান, আর এই সংসদ হচ্ছে গরিবুল্লা। এই নোটিশ যদি আলোচনা না হয় সংসদ আরো গরিব হয়ে যাবে বলে আমার ধারণা।
বৃহস্পতিবার বিকেল সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ কথা বলেন তিনি। এ সময় সংসদ পরিচালনার দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেন, বিষয়টি স্পিকারের বিচেনাধীন রয়েছে। আলোচনা হয়নি বলে যে হবে না তা কিন্তু নয়। নিশ্চয়ই এবিষয়ে সংসদের সিদ্ধান্ত জানানো হবে। তিনি আরো বলেন, আপনারা শুধু বকাউল্লা নন, আমরা শুধু শুনাউল্লাও নই। আপনারা যেসব বক্তব্য রাখেন সে বিষয়ে সরকার কার্যকরি পদক্ষেপ গ্রহণ করে।

এর আগে রাশেদ খান মেনন বলেন, আমি আগেও গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে সংসদে কথা বলেছি। সংসদে ৬৮ বিধিতে একটি নোটিশও দিয়েছিলাম। সেদিন আপনি (ডেপুটি স্পিকার) বলেছিলেন, নোটিশটি স্পিকারের বিবেচনাধীন রয়েছে। আজ সংসদ অধিবেশনের শেষ দিন। কিন্তু সেটি কার্য তালিকায় আসেনি। এটা কি বাতিল করা হয়েছে, সেটাও জানতে পারিনি। কার্যপ্রণালি বিধির ৬৮ বিধি অনুযায়ী বিষয়টি জানার অধিকার আমার রয়েছে। তিনি বলেন, অবশ্য সেদিন সংসদ সদস্য মঈনউদ্দিন খান বাদল বলেছিলেন, আপনি খামাখা এটা ইনসিস্ট করেছেন। ইনসিস্ট করে লাভ নেই। তিনি বিষয়টি নিয়ে আলোচনার দাবি জানান। সম্পাদনা : মিঠুন রাকসাম ও সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়