শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ০৩:৪০ রাত
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রয়-বেয়ারস্টোর দারুণ শুরুতে ফাইনালের দিকে এগোচ্ছে ইংলিশরা

আক্তারুজ্জামান : ২২৩ রান করে গুটিয়ে গিয়ে যে চিন্তায় পড়েছিলেন অ্যারন ফিঞ্চ সেটা এখনো কমেনি। বরং ইংল্যান্ডের দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো দারুণ শুরু করে চিন্তা আরও বাড়িয়েছেন। বিশ্বকাপে রেকর্ড চতুর্থবারের মতো শত রানের ওপেনিং জুটি গড়েছেন এ দুজন। এ জুটির ব্যাটে ভর করেই জয়ের দিকে এগোচ্ছে স্বাগতিকরা। অবশ্য দুজনই ইতিমধ্যে ফিরে গেছেন। দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছেন জো রুট ও ইয়ন মরগান।

ফাইনালে যেতে ২২৪ রান করতে হবে ইংল্যান্ডকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভারে স্বাগতিক ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৬৬ রান। মরগান ১০ ও রুট ২৫ রানে ক্রিজে আছেন।

জনি বেয়ারস্টো ব্যক্তিগত ৩৪ রানে মিচেল স্টার্কের বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে ফিরে গেছেন। যাওয়ার আগে জেসন রয়ের সাথে ১২৪ রানের উদ্বোধনী জুটি গড়ে যান। আর ৬৫ বলে ৮৫ রানের ঝড়ো ইনিংস খেলে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়ে কামিন্সের বলে সাজঘরে ফেরেন রয়।

বার্মিংহামে শুরুতে ব্যাটিং করে স্টিভেন স্মিথের ব্যাটিং দৃঢ়তায় ২২৩ রানের মোটামুটি সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। আদিল রশিদ ও ক্রিস ওকস ৩টি করে উইকেট নেন। স্মিথ ৮৫, অ্যালেক্স ক্যারি ৪৬ রান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়