শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ১১ জুলাই, ২০১৯, ১১:৫২ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০১৯, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নায়াগ্রা জলপ্রপাত থেকে গভীর খাদে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন পঞ্চম ব্যক্তিটি

রাশিদ রিয়াজ : কানাডার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে ওই ব্যক্তি নায়াগ্রা জলপ্রপাতের ১৮৮ ফুট নিচে গভীর খাদে পড়েও পঞ্চম ব্যক্তি হিসেবে বেঁচে গেছে। তবে তার পরিচয় জানানো হয়নি। বলা হয়েছে এ সপ্তাহেই ঘটেছে ঘটনাটি। গত মঙ্গলবার ভোর চারটায় ওই জলপ্রপাতের পাশের একটি দেয়াল থেকে লোকটি নায়াগ্রা নদীতে ঝাঁপ দেয়। এরপর অন্তত নদীটির শতফুট তলদেশে সে পৌঁছে যায়। উদ্ধারকর্মরা বিষয়টি টের পেয়ে তার খোঁজ শুরু করে। কিছুক্ষণ পর উদ্ধারকর্মীরা দেখতে পায় সে বহাল তবিয়তে নায়াগ্রা নদীর ধারে একটি পাথরের ওপর বসে আছে। লোকটি যেখানে বসে ছিল তার অদূরেই পর্যবেক্ষণ পাটাতন থেকে উদ্ধারকর্মীরা তাকে জীবিত দেখে বিষয়টিকে অলৌকিক বলে অভিহিত করে।

এরপর নায়াগ্রা পার্ক পুলিশ সার্ভিস লোকটিকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু জীবনের জন্যে ঝুঁকি সৃষ্টিকারী এমন কোনো অবস্থায় ছিল না সে। সুরক্ষা ছাড়া পঞ্চম ব্যক্তি হিসেবে সে নায়াগ্রা জলপ্রপাতে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচল। তবে কর্তৃপক্ষ বলছে নায়াগ্রা নদীর পানি সীমা বেশ উঁচুতে ছিল এবং পাথরগুলো ছিল বেশ নিচুতে যার জন্যে এযাত্রা সে বেঁচে গেছে। ডেইলি সাবা

  • সর্বশেষ
  • জনপ্রিয়