শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১১ জুলাই, ২০১৯, ১১:০৮ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০১৯, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের জনসংখ্যা দেখার ঘড়ি

রেনটিনা চাকমা: ওয়ার্ল্ডমিটার । এটি বিশ্বের বর্তমান জনসংখ্যা সরাসরি দেখার উৎস। তবে এটি জানা যাবে একমাত্র অনলাইন পদ্ধতিতে। একে ডিজিটাল ঘড়িও বলা যায়। চীনের সাংহাইয়ের সফটওয়্যার কোম্পানি দাদাক্স এটির মালিক। ওয়ার্ল্ডমিটার সরকারি বা রাজনীতির সঙ্গে জড়িত নয়।
ঘড়িটিতে বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বের জনসংখ্যা ৭৭১ কোটি ছাড়িয়েছে। সেখানে বাংলাদেশের মোট জনসংখ্যা হল ১৬ কোটি ৮১ লাখের বেশি, যা বিশ্বের শীর্ষ জনবহুল দেশের তালিকায় ৮ নম্বরে রয়েছে। শীর্ষ তালিকায় রয়েছে চীন, যার জনসংখ্যা ১৪২ কোটির বেশি। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটির মোট জনসংখ্যা ছাড়িয়েছে ১৩৬ কোটি।

এই ওয়েবসাইটটিতে প্রতিদিনের জন্মানো মানুষের সংখ্যা, মৃত মানুষের সংখ্যাও জানা যাবে। এই মুহূর্ত পর্যন্ত বৃহস্পতিবার জন্মানো মানুষের সংখ্যা ২ লাখ ৩০ হাজার, মারা গেছেন ৯৬ হাজার জন। বছর অনুসারেও জন্ম, মৃত্যুর সংখ্যা দেখা যায়। এই ডিজিটাল ঘড়িটি বলছে, চলতি বছর জন্মেছে ৭ কোটির বেশি মানুষ। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩ কোটি।

এখানে বিশ্ব মানুষের স্বাস্থ্য, গণমাধ্যম, পরিবেশ, খাদ্য, পানিসহ বিভিন্ন তথ্যের ভাণ্ডারও সরাসরি মিলবে।সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়