শিরোনাম
◈ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে কার্যকর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ◈ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত ◈ গ্রেস মার্ক ছাড়াই এসএসসি মূল্যায়ন, শেষ পর্যায়ে ফল তৈরির কাজ ◈ ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে দ্বিমুখী ধাক্কা ◈ শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্সের প্রতিবেদন ◈ সৌদিতে ওমরাহর পথে প্রাইভেট কারে দুর্ঘটনা, নিহত একই পরিবারের ৩ জন ◈ পাঁচ মাসেই উত্থান থেকে পতন: জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতেই সব শেষ গাজী নজরুলের ◈ বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, মে মাসের পর আবারও ১০০ ডলার ছাড়াল ◈ নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন: পরীক্ষাগার ছেড়ে পালাল ‘এআই’, ভবিষ্যতে আরও বড় সংকটে বিশ্ব! ◈ জুলাইয়ের ২২ দিনে রেমিট্যান্স এলো ২.১৭ বিলিয়ন মার্কিন ডলার

প্রকাশিত : ১১ জুলাই, ২০১৯, ০৬:০৬ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০১৯, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেমন আছেন ‘কুকুর-মানব’ রডরিগো?

মুসবা তিন্নি : ব্রাজিলের সাও পাওলোর রডরিগো ব্রাগা। ৩২ বছর বয়সি রডরিগো বর্তমানে সারা পৃথিবীতে পরিচিত ‘কুকুর-মানব’ নামে। কারণ তার চেহারাটাই যে কুকুরের মতো।

গত কয়েক বছর ধরে এই বিচিত্র খবর ঘুরে বেড়াচ্ছে ইন্টারনেটের দুনিয়ায়। এবার একটু সত্যতা যাচাই করে দেখা যাক। শুরুতে আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিক চেহারা সম্পন্ন ছিলেন তিনি। সুদর্শন হিসেবে সুনামও ছিল তার। কিন্তু সব কিছুই বদলে যায় রডরিগোর প্রিয় পোষা কুকুরটির মৃত্যুর পরে। কুকুরটির আকস্মিক মৃত্যুকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি। এক দুঃসাহসী সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। স্থির করেন, নিজের চেহারাটিকেই গড়ে নেবেন প্রাণপ্রিয় কুকুরটির চেহারার আদলে।

ব্রাজিলের সেরা প্লাস্টিক সার্জনদের সহায়তা চান রডরিগো। ডাক্তাররা জানান, রডরিগো যা চাইছেন, তা করা সম্ভব, কিন্তু তার ঝুঁকি রয়েছে যথেষ্ট। তা-ও মানতে রাজি রডরিগো। নিজের পরিকল্পনার কথা ভেবে মৃত কুকুরটির দেহ সংরক্ষণ করে রেখেছিলেন রডরিগো। সেই কুকুরের মুখের বিভিন্ন অংশ আলাদা আলাদাভাবে তুলে নিয়ে অপারেশন করে ডাক্তাররা বসাতে শুরু করেন রডরিগোর মুখে।

পর পর বেশ কয়েকটি অপারেশনের পরে রডরিগোর চেহারা হয়ে ওঠে অবিকল সেই কুকুরটির মতো। অপারেশনের পরে নানা ধরনের শারীরিক জটিলতা ভোগ করতে হয় রডরিগোকে। কিন্তু সবকিছু হাসিমুখে সহ্য করেন রডরিগো। আজ সারা পৃথিবীতে তিনি পরিচিত ‘কুকুর-মানব’ হিসেবে।

সত্যিই কি একজন মানুষ বেঁচে থাকতে পারেন কুকুরের চেহারা নিয়ে? খবরটিকে সত্যি বলে প্রমাণ করার জন্য বিভিন্ন ওয়েবসাইটে দেয়া হতে থাকে এক বিচিত্র অপারেশনের ছবি ও ভিডিও। তাতে দেখানো হয়, কীভাবে এক যুবকের মুখে বসানো হচ্ছে কুকুরের মুখের বিভিন্ন অংশ। সময় সংবাদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়