শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১১ জুলাই, ২০১৯, ০৪:৪৩ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০১৯, ০৪:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার সংকটে গোয়া, ইস্তফা দিলেন ১০ কংগ্রেস বিধায়ক

রাশিদ রিয়াজ : বুধবার ভারতের বিরোধী দলনেতা চন্দ্রকান্ত কাভলেকর-সহ দল ছাড়লেন ১০ জন কংগ্রেস বিধায়ক। অধ্যক্ষ রাজেশ পটনেকরের সঙ্গে দেখা করে তারা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। নিজেদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে অবশ্য এখনও কিছু জানাননি বিক্ষুব্ধ বিধায়করা। অর্থাৎ কর্নাটকের পরে এবার গোয়া বিধানসভাতেও সিঁদুরে মেঘ ঘনাল কংগ্রেস আকাশে। তারা বিজেপিতে যোগ দিতে পারেন। সেক্ষেত্রে ৪০ সদস্যের গোয়া বিধানসভায় বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়াবে সাতাশ। অর্থাৎ, এর ফলে জোটসঙ্গী গোয়া ফরওয়ার্ড পার্টির উপর শাসকদলের নির্ভরতা কমবে।

নিজেদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে অবশ্য এখনও কিছু জানাননি বিক্ষুব্ধ বিধায়করা। অধ্যক্ষের সঙ্গে সাক্ষাতে নিজেদের পৃথক গোষ্ঠী তৈরির কথা তাঁরা জানিয়েছেন। বর্তমানে গোয়া বিধানসভায় বিজেপির দখলে রয়েছে ১৭টি আসন। তাদের সমর্থন জানিয়েছে গোয়া ফরওয়ার্ড পার্টি, যাদের দখলে রয়েছে ৩টি আসন। এছাড়া তিন জন নির্দলীয় বিধায়কও শাসকজোটের অন্তর্গত হয়েছেন। শেষোক্ত ছয় জনই রাজ্যের মন্ত্রিত্ব পেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়