শিরোনাম
◈ টুঙ্গিপাড়া থানায় হামলাকারী ও মাইকিং করে উসকানিদাতাদের শনাক্তের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ যে কারণে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সব স্বর্ণখনি বন্ধের ঘোষণা ◈ আইনজীবীকে মারধরের অভিযোগে যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি সংসদে ◈ টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর, আগুন দিল আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা (ভিডিও ) ◈ আওয়ামী লীগের টার্গেটে সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতারা, তালিকায় আছেন যারা ◈ ইউরোপ যাওয়ার স্বপ্নে শ্রীলঙ্কায় গিয়ে বিপাকে বাংলাদেশি কর্মীরা ◈ ফারাক্কার ভয়াবহ প্রভাব: পদ্মায় পানিপ্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদ-নদী ◈ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কবে ও কোথায় আঘাত হানবে? ◈ আইপিএল থে‌কে ম‌হেন্দ্র সিং ধো‌নির বিদায় ◈ শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৭ জুলাই, ২০১৯, ১১:৩৭ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০১৯, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামজোটের হরতালেও যানজট

আরিফা রাখি: গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম জোটের ডাকা অর্ধদিবস হরতাল চলাকালেও রাজধানীর বিভিন্ন অঞ্চলের সড়কে যানজটের চিত্র দেখা গেছে। বিশেষ করে মালিবাগ থেকে পল্টন-মতিঝিলের বিভিন্ন রাস্তায় ব্যাপক যানজট ছিল।

[caption id="attachment_923868" align="alignnone" width="675"] গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামজোটের হরতালেও যানজট।ছবি : আরিফা রাখি[/caption]

গত ১ জুলাই থেকে আবাসিকে ব্যবহৃত গ্যাসের মূল্য দুই চুলায় ৮০০ টাকা থেকে বাড়িয়ে ৯৭৫ টাকা এবং এক চুলার জন্য ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ৯৫০ টাকা করা হয়েছে। এর প্রতিবাদে রোববার দেশজুড়ে হরতাল ডাকে বাম জোট। নির্ধারিত সময় সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত এ হরতালে সমর্থন দেয় দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি।

পল্টনে বাম গণতান্ত্রিক জোটের মিছিল। ছবি : আরিফা রাখি

হরতাল শুরুর পর রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে, সকাল সাড়ে আটটার পর থেকে রাস্তায় যান চলাচল বাড়তে থাকে। ৯টার পর পর বেশ কিছু রুটে গাড়ির চাপে যানজট বেঁধে যায়। তবে গণপরিবহনের চেয়ে ব্যক্তিগত গাড়ির চাপ বেশি ছিল।

সকালে হরতাল সমর্থকরা পুরানা পল্টন এলাকায় পিকেটিং ও গাড়ি ভাঙচুর করেন বলে জানিয়েছেন প্রতক্ষ্যদর্শীরা। তারা জানান, সকাল সাড়ে ৭টা থেকে দিকে অবস্থানকারী হরতালকারীরা ৮টার পর গাড়িকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ে মারতে থাকেন। পরে ঘটনাস্থলে পুলিশ অবস্থান নিলে হরতালকারীরা স্থানত্যাগ করেন। এ সময় পুরানা পল্টনে অন্তত ২ শতাধিক হরতাল সমর্থক অবস্থান করছিলেন বলেও জানান প্রতক্ষ্যদর্শীরা।

বাম গণতান্ত্রিক জোটের হরতালে জাতীয় প্রেসক্লাবের সামনে অলস সময় পার করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি : আরিফা রাখি

ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসাইন (শাহবাগ জোন) জানান, কোথাও কোনো বড় ধরনের হামলার ঘটনা ঘটেনি। প্রতিটি মোড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন।

এদিকে, গ্যাসের মূল্য কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ১৪ জুলাই সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবেন বলে জানান বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মোশারফ হোসেন নান্নু। তিনি বলেন, জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করা হবে। দাবি না মানা হলে ১৯ জুলাই ঢাকায় প্রতীকী সমাবেশ করে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান তিনি।
সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ