শিরোনাম
◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত : ২৯ জুন, ২০১৯, ০৫:২৯ সকাল
আপডেট : ২৯ জুন, ২০১৯, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষমতাসীনদের সঙ্গে ন্যূনতম সম্পর্ক থাকলেই নারীর চরিত্রের দোষ দিয়ে নিজের অপরাধ ঢাকছে অপরাধীরা, বললেন সুলতানা কামাল

মারুফুল আলম : মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, কঠোর আইন আছে কিন্তু প্রয়োগ নেই। আসলে ক্ষমতার সঙ্গে যাদের ন্যূনতম সম্পর্ক আছে, তাদের আর আইনের আওতায় আনা যায় না। শনিবার ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, নির্যাতনকারীকে বাদ দিয়ে নারীদের চরিত্রের দোষ সামনে নিয়ে আসা হয়। এভাবে পার পেয়ে যাচ্ছে অপরাধীরা।

তিনি বলেন, এখন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার প্রধান শিকার নারী ও শিশু। নারী শিশুদের উপর নির্যাতনকারীর আক্রমণ বেড়ে যাচ্ছে উল্লেখ করে সুলতানা কামাল বলেন, অবুঝ শিশুদের ওপর যে অপরাধ হচ্ছে, তা তারা নিজেরাও অনেক সময় বুঝতে পারে না।

উল্লেখ্য, বাংলাদেশ মহিলা পরিষদের হিসাব বলছে, ২০১৮ সালে বাংলাদেশে এক হাজার ২৫১টি ধর্ষণের ঘটনা ঘটেছে৷ আর পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী চলতি বছরের প্রথম ৪ মাসেই সারাদেশে এক হাজার ৫৩৪টি ধর্ষণ মামলা হয়েছে৷ এই চার মাসে প্রতিদিন গড়ে ১৩টি মামলা হয়েছে৷ তাদের হিসেবে ২০১৪ সাল থেকে আজ পর্যন্ত মোট ধর্ষণ মামলা হয়েছে ২০ হাজার ৮৩৫টি। এই সময়ে প্রতিদিন গড়ে ধর্ষণ মামলা হয়েছে ১১টি৷

মানবাধিকার কর্মী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা ক্ষোভ প্রকাশ করে বলেন, এখন সবাই বলে থাকেন, মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন। এক ব্যক্তির ইচ্ছায় যখন দেশ চলে তাহলে অন্য মন্ত্রী বা সংসদ সদস্যরা কেন আছেন? তারা কি কোনো কাজ করেন না!

  • সর্বশেষ
  • জনপ্রিয়