শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ২৭ জুন, ২০১৯, ০৪:৫০ সকাল
আপডেট : ২৭ জুন, ২০১৯, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ধারাভাষ্যকক্ষে পক্ষপাতিত্বের অভিযোগে ভারতীয় ধারাভাষ্যকারের বিরুদ্ধে আইসিসিকে চিঠি’

স্পোর্টস ডেস্ক : চলমান বিশ্বকাপে ধারাভাষ্যকক্ষে পক্ষপাতিত্ব করে ধারাভাষ্য না দিতে কমেন্ট্রিকারদেরকে সর্তক করে চিঠি দিয়েছিলো আইসিসি। কিন্তু সেটি এখনো আমলে নেননি ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেকার। ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হিসেবে অনেক সুনাম রয়েছে তার। আবার একইসঙ্গে তার বিরুদ্ধে প্রায়ই তোলা হয় পক্ষপাতিত্বের অভিযোগ। যা একেবারেই অমূলক বলে উড়িয়ে দেয়া যাবে না।

সে ধারাবাহিকতায় এবার সঞ্জয়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে রীতিমতো আইসিসির কাছে চিঠি পাঠিয়ে দিয়েছেন আদি কুমার নামের একজন অস্ট্রেলীয় নাগরিক। যেখানে সঞ্জয়ের সমালোচনা করতে ছাড়েননি আদি।

নিজের প্যাডে আইসিসি বরাবর লেখা চিঠির ছবি তুলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আপলোড করেন আদি। যেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘সঞ্জয় মাঞ্জরেকারের ধারাভাষ্য শুনে আমি হতাশ। এ কারণে আইসিসির কাছে আমি এ ব্যাপারে লিখেছি।’

নিজের চিঠিতে আদি লিখেছেন, ‘হেই আইসিসি! সিডনি থেকে ভালোবাসা নিও। তোমাদের ধারাভাষ্য প্যানেলের একজন সঞ্জয় মাঞ্জরেকার, তার ব্যাপারে বলার জন্য এ চিঠি লিখছি। এ বিশ্বকাপে আমি তাকে পুরোপুরি অপেশাদার এবং ভারতের প্রতি পক্ষপাতী হিসেবেই দেখেছি। এছাড়া সে বারবারই নিজের ব্যাপারে কথা বলতে আগ্রহী। এছাড়া বিশ্বকাপটা দারুণ চলছে। ধন্যবাদ।’

আদির এ চিঠি ভাইরাল হয়ে গেলে সাড়া পড়ে যায় টুইটারে। তখন তিনি জানান চিঠিটি লেখার কারণ। তিনি লিখেন, ‘এ চিঠিটা লিখেছি মূলত সঞ্জয়ের কয়েকদিন আগের একটি ধারাভাষ্যের জন্য। যেখানে ভারতীয় উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির ব্যাপারে সে বলেছিল, ধোনি উইকেটের পেছনে ‘আমাদের’ অতন্দ্র প্রহরী। সঞ্জয় একজন ধারাভাষ্যকার। মাইক হাতে তার কোনো পক্ষ নেই। এখানে কোনো আমরা বা আমাদের থাকতে পারে না।’

  • সর্বশেষ