শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ২৭ জুন, ২০১৯, ০২:১৬ রাত
আপডেট : ২৭ জুন, ২০১৯, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্র ইউনিয়নের মানববন্ধনে তিন সিনেট সদস্যের সংহতি

মুহাম্মদ ইলিয়াস হোসেন, ঢাবি : ২৬ জুন, বুধবার বেলা ৩ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সিনেট অধিবেশন শুরু হয়। এ সময়ে সিনেট ভবনের সামনে মানববন্ধন করেন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। এই মানববন্ধনে সংহতি প্রকাশ করেন ছাত্রলীগ থেকে নির্বাচিত তিনজন সিনেট সদস্য।

সিনেট অধিবেশন আরম্ভের পূর্ব থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা বিভিন্ন দাবিতে এই মানববন্ধন শুরু করেন। মানবন্ধনে প্রায় অর্ধশত শিক্ষার্থীরা অংশ নেন। উক্ত মানবন্ধনে তারা প্ল্যাকার্ডের মাধ্যমে যেসব দাবি উত্থাপন করেন সেগুলো হল-‘আবাসন সংকট নিরসনে বরাদ্দ দাও’, ‘লাইব্রেরী ২৪ ঘন্টা চালু রাখতে হবে’, ‘গেস্টরুম সংকটের সমাধান চাই’, ‘সকল উন্নয়ন ফি বাতিল কর’, ‘সকল রুটে রাত ৮টায় বাস চাই’, ‘ক্যাম্পাসে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ কর’ ইত্যাদি।’

মানবন্ধনের কারণ জানতে চাইলে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফয়েজ উল্লাহ বলেন, ‘আমরা যে সমস্যাগুলো উত্থাপন করেছি সেগুলো সমাধানে সিনেটের প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণের জন্য এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এরমাধ্যমে সব সমস্যা সমাধানের পথ তৈরি হবে বলে আমি মনে করি।’

এই সময়ে সিনেট অধিবেশনে যোগ দিতে আসা ছাত্রলীগ থেকে নির্বাাচিত তিন সিনেট প্রতিনিধি ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস তাদের দাবিতে সংহতি প্রকাশ করেন। তারা মানবন্ধনকারী এই শিক্ষার্থীদের সাথে কিছুক্ষণ লাইনে দাঁড়ান। এরপর তারা সিনেট অধিবেশনে যোগ দেন।

  • সর্বশেষ