শিরোনাম
◈ হুথিদের হামলায় বিপর্যস্ত রিয়াদ বিমানবন্দর, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল ◈ মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, বন্ধ বসিলা-গাবতলীমুখী সড়ক ◈ অব্যবস্থাপনায় জৌলুস হারাচ্ছে গাজীপুর সাফারি পার্ক, মরছে একের পর এক দুর্লভ প্রাণী ◈ রূপপুরের প্রথম ইউনিট চালুর পথে, আগামী মাসেই গ্রিডে আসতে পারে বিদ্যুৎ ◈ মৃত্যুর পরও মেলেনি পরিচয়, রাজধানীতে বাড়ছে বেওয়ারিশ মরদেহের সংখ্যা ◈ বাংলাদেশের চা শিল্পে সংকট: উৎপাদন কমছে, ব্যয় বাড়ছে, নিলামে মিলছে না ন্যায্যমূল্য ◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক

প্রকাশিত : ২৬ জুন, ২০১৯, ১০:২৪ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০১৯, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেমিফাইনাল নিশ্চিত করতে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

আক্তারুজ্জামান : নির্ধারিত সময়ে খেলা মাঠে গড়াতে পারেনি প্রতিকূল পরিবেশের কারণে। ভেজা মাঠে টসও করতে নামেননি দুই আম্পায়ার। তবে আবহাওয়া অনূকুলে আসার পর টস করতে নেমেছে পাকিস্তান-নিউজিল্যান্ড। নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা বিলম্বে খেলা শুরু হলেও কোনও ওভার কমানো হয়নি।

আজ জিতলে সেমিফাইনাল নিশ্চিত হবে ব ক্যাপসদের। অন্যদিকে পাকিস্তান জিতলে সেমির আশা বেঁচে থাকবে। এমন ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন কিউই দলপতি কেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ড ৬ ম্যাচের ৫টিতে জয় এবং একটি পরিত্যক্ত পয়েন্ট নিয়ে মোট সংগ্রহ ১১। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে দলটি। গতবারের রানার্সআপরা আজই সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামছে।

আজ জিতলে সেমিফাইনাল নিশ্চিত হবে ব্যাক ক্যাপসদের। অন্যদিকে পাকিস্তান জিতলে সেমির আশা বেঁচে থাকবে। এমন ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন কিউই দলপতি কেন উইলিয়ামসন।

পাক বাহিনীর সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। ৬ ম্যাচের ২টাতে জয় এবং তিনটা হারে তলানীতে চলে গেছে সরফরাজরা। তবে ৫ পয়েন্ট নিয়ে এখনো সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছে ১৯৯২ সালের চ্যাম্পিয়নরা।

আজকের ম্যাচে কোনও পরিবর্তন আনেনি দুদল। আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে তারা।

নিউজিল্যান্ড একাদশ : মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম লাথাম, জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

পাকিস্তান একাদশ : ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহার রিয়াজ, মোহাম্মদ আমির ও শাহিন শাহ আফ্রিদি।

  • সর্বশেষ