শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ২৬ জুন, ২০১৯, ১২:২৩ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০১৯, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার গতির কাছেই হারলো ইংল্যান্ড, সেমির পথ সহজ হলো বাংলাদেশের

আক্তারুজ্জামান : নিয়মিত বড় বড় ইনিংস খেলা ইংল্যান্ড ২৮৬ রানের লক্ষ্যটা অনায়াসে পার করবে এমনটা সবাই ভেবেছিলো। কিন্তু প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া তখন ইংলিশদের ভাবনায় জয়টা সহজ ছিলো না। এমনকি লড়াইয়ের আভাস দিয়েও ৬৪ রানে হেরেছে স্বাগতিকরা। লর্ডসে ২৮৬ রানের লক্ষ্য টপকাতে গিয়ে অজিদের বোলিং তোপে পড়ে ২২১ রানেই শেষ হয়েছে ইয়ন মরগানদের ইনিংস। ফলে ৬৪ রানের বড় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো অ্যারন ফিঞ্চরা। এর ফলে বাংলাদেশের সেমিফাইনালের পথটা একটু সহজ হলো।

২৮৫ রান টপকাতে গিয়ে জেসন বেহেনডর্ফ ও মিচেল স্টার্কের আঘাতে শুরুতে বিপর্যয়ে পড়েছে ইয়ন মরগানের সেনারা। জেমস ভিন্স, জো রুট ও অধিনায়ক মরগান ফিরে গেছেন দলকে বিপদে ফেলে। বেন স্টোকসকে নিয়ে দলকে জোড়াতালি দিয়ে বাঁচানোর চেষ্টা করেছিলেন জনি বেয়ারস্টো। কিন্তু স্টার্ক ও বেহেনডোর্ফের গতির কাছে তছনছ হয়েছিলো সব প্রতিরোধ। এদুজন মিলে শিকার করেছেন ৯টি উইকেট। স্টোকস ৮৯ রানের ইনিংস খেলে দলকে মেরামত করতে চাইলেও আর কারও ব্যাট না হাসায় জয় নিয়ে ফিরতে পারেনি ইংল্যান্ড।

টস জিতে অজিদের অল্প রানে গুটিয়ে দেওয়ার পরিকল্পনা করে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন ইংলিশ দলপতি ইয়ন মরগান। তার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করার চেষ্টা করেছিলেন দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। কিন্তু এ জুটির পর আর কেউ সেভাবে দাঁড়াতে না পারায় তিনশ’র কোটা ছুঁতে পারেনি সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়নরা।

অজি সেনাপতি অ্যারন ফিঞ্চ ১১৬ বলের ব্যাটিং দৃঢ়তা দেখিয়ে ক্যারিয়ারের ১৫তম এবং বিশ্বকাপে দ্বিতীয় শতক তুলে নেন। তিনি ফেরার আগে ক্যারিয়ারের ২০তম অর্ধশত রানের ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার (৫৩)। এ দুজনের ১২৩ রানের উদ্বোধনী জুটির পর আর কেউ নামের প্রতি সুবিচার করতে পারেননি। উসমান খাজা ২৩ রান করে ফেরেন। প্রতিরোধ গড়ার চেষ্টা করে স্টিভেন স্মিথ ফেরেন ৩৮ রানে। আর শেষদিকে অ্যালেক্স ক্যারি ছোট-খাটো ঝড় তোলার আভাস দিয়ে ২৭ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত নির্ধারিত কোটা পূরণ হওয়ায় ৭ উইকেটে ২৮৫ রানেই থামে অজিরা।

ইংলিশবাহিনীর হয়ে আদিল রশিদ ছাড়া বল হাতে বাকি ৫জনই উইকেটের দেখা পেয়েছেন। উড, ওকস, আরচার, মঈন ও স্টোকস সবাই সফলতার দেখা পেয়েছেন। তবে ক্রিস ওকস দুজকে ফেরালেও বাকিদের শিকার ছিলো একটি করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়