শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৫ জুন, ২০১৯, ০৮:২৮ সকাল
আপডেট : ২৫ জুন, ২০১৯, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবের প্রস্তুতির অভাবেই নির্ধারিত সময়ের পরও দেয়া শুরু হয়নি হজ ভিসা

নুর নাহার : নির্ধারিত সময়ের সাত দিন পরও হজযাত্রীদের ভিসা দেয়া শুরু হয়নি। হজ অফিস বলছে, সৌদি আরব কর্তৃপক্ষের প্রস্তুতির অভাবেই দেরি হচ্ছে। ইনডিপেনডেন্ট টিভি-১১.০০

তবে আগামী সপ্তাহের মধ্যে এ সংকট কেটে যাবে বলে জানানো হয়েছে।

৪ জুলাই শুরু হচ্ছে এবছরের হজযাত্রা। হজযাত্রীদের জন্য প্রস্তুত করা হচ্ছে ক্যাম্প। কিন্তু ৯ দিন আগেও ভিসা হাতে পাননি কেউই। সরকারি হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া করা হলেও বেসরকারি পর্যায়ের হজযাত্রীদের এখনো তা নিশ্চিত হয়নি। ভিসা পেতে বাড়ি ভাড়া, উন্নত খাবার নিশ্চিতের শর্ত দিয়েছে সৌদি আরব।

হজ অফিস বলছে, এসব নিয়মকানুনের জন্য ভিসা পেতে দেরি হচ্ছে। তবে এবারই প্রথম অনলাইনে ভিসা আবেদনের সুযোগ থাকায় বিড়ম্বনা কম হবে বলে জানান পরিচালক।

হজ অফিস পরিচালক সাইফুল ইসলাম বলেন, এগুলো অনেক বড় পদ্ধতিতে হচ্ছে। গত বছরে এমন ছিলো না। ফলে একজন হজযাত্রীর তথ্য ও ভিসার জন্য অনেক বেশি সময় লেগে যাচ্ছে। আগে নির্দিষ্ট একটি সময় পর্যন্ত পাসপোর্ট জমা নিতো। এখন ২৪ ঘণ্টাই সুবিধামত সময়ে প্রিণ্ট করে নিতে পারবে।

এদিকে হজযাত্রার আগেই সব এজেন্সি বাড়িভাড়া ও বিমান টিকিট নিশ্চিত করতে পারবে বলে জানিয়েছে এজেন্সিদের সংগঠন হাব।
হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, সৌদি কর্তৃপক্ষ যতক্ষণ পর্যন্ত অনুমোদন না দেবে ততোক্ষণ পর্যন্ত কিন্তু ভিসা হবে না।
এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজ পালনের কথা। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯৮ এজেন্সির মাধ্যমে এক লাখ ২০ হাজার জন হজে যাবেন। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়