শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ২৫ জুন, ২০১৯, ০৪:১০ সকাল
আপডেট : ২৫ জুন, ২০১৯, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রদলে ৩৫ বছর বয়সীরাও প্রার্থী হতে পারবেন!

আশরাফুল আলম খোকন : ছাত্র রাজনীতি ‘নিয়মিত’ ছাত্রদের হাতে থাকবে... এই প্রক্রিয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু করেছিলেন ২০০৬ সালে ‘স্বচ্ছ ব্যালট বাক্সে’ সরাসরি ভোটের মাধ্যমে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। সেই থেকে ২৭-২৯ বছর বয়সের মধ্যেই ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচিত হয়ে আসছে। তখন কচিকাঁচার আসর বলে অনেকেই হাসাহাসি করেছিলো। ১৪ বছর পরে এসে শেখ হাসিনার দেখানো সেই পথ অনুসরণ করছে বিএনপি।

তারাও ভোটের মাধ্যমে ছাত্রদলের নেতৃত্ব নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তবে বয়সের যে হিসাব দেয়া হয়েছে (২০০০ সাল ও এরপর এসএসসি) তাতে আদু ভাইরাও থাকবে অর্থাৎ ৩৫ বছর বয়সীরাও প্রার্থী হতে পারবেন এবং ৩৫ বছর বয়সী ছাত্রনেতা (!) টিকে নাকি অবিবাহিতও হতে হবে। নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ করতে ব্যালট বাক্স স্বচ্ছ হবে কিনা তা তারা বলেননি। ফেসবুক থেকে

  • সর্বশেষ