শিরোনাম
◈ দিনের ময়লা দিনেই সরাতে হবে, ১০০ টাকার বেশি নিলে ও ময়লা না সরালে লাইসেন্স বাতিল : ডিএসসিসি প্রশাসক ◈ ক্ষমতার পালাবদলে টালিউডে নতুন সমীকরণ, বদলে যাচ্ছে তারকাদের অবস্থান ◈ মহাসড়কে গরুর হাট নয়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা ◈ সীমান্তে কাঁটাতারের ঘোষণা শুভেন্দুর, ঢাকার জবাব: ‘বাংলাদেশ ভয় পায় না’ ◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই মনিটরিং, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা ◈ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাংলা‌দে‌শের জনশক্তি রপ্তানি অর্ধেক কমে গেছে, বিকল্প বাজার কতদূর? ◈ ইরানের জবাবে কী আছে, ট্রাম্প কেন ক্ষুব্ধ—তেহরানের পাল্টা প্রস্তাবে নতুন উত্তেজনা ◈ আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম! ◈ দর বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত? ◈ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

প্রকাশিত : ২৫ জুন, ২০১৯, ০৯:২৭ সকাল
আপডেট : ২৫ জুন, ২০১৯, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুকুর পালনের শরয়ি নির্দেশনা

আমিন মুনশি : সৌখিনতা মানব সমাজের একটি সৃষ্ট স্বভাব। তবুও এ স্বভাব মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার আইনের বাহিরে হওয়া কাম্য নয়। কেননা, ইসলাম এমন একটি ধর্মের নাম যেখানে সকল বিধানের রয়েছে পুরোপুরি দিক নির্দেশনা। তা থেকে বিন্দুমাত্র কমানো কিংবা বাড়ানো উভয়ে মারাত্মক গোনাহের কাজ। সেজন্যই কুকুর পালনের সৌখিনতা হতে হবে কুরআন-সুন্নাহর মতানুযায়ী। তাই শখ করে ঘরে কুকুর রাখা, মানুষের চেয়ে কুকুরের যত্ন বেশি নেওয়া, কুকুরের সঙ্গে মানবীয় সম্পর্ক স্থাপন করা ইসলামে নিষিদ্ধ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু পাহারা অথবা শস্যক্ষেত্র পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর লালন-পালন করে। প্রতিদিন ওই ব্যক্তির আমল থেকে দুই কিরাত (এক কিরাত সমান ওহুদ পাহাড় সমপরিমান নেকি) পরিমাণ নেকি হ্রাস পেতে থাকে।’ (সহিহ মুসলিম : ১৫৭৫, সহিহ তিরমিযি : ১৪৮৭)

অন্যত্র বলা হয়েছে যে, ঘরে কুকুর রেখে লালন-পালন করা ইসলাম কঠোর নিষেধ করেছে। কেননা, কেবল শখ করে ঘরে কুকুর রাখা ইসলামি শরিয়ত সম্মত নয়। আর এ জন্যই হাদিস শরীফে এসেছে, ‘যে ঘরে কুকুর আছে, সে ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না।’ (সহিহ বোখারি শরিফ : ৫৫২৫)

তবে এ প্রাণীটি নিয়ে ইসলামে একাধিক হাদিস বর্ণিত আছে। যা অধিকাংশ হাদীসেই কুকুর পালনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু কিছু কিছু উদ্দেশ্যে কুকুর পালনে বৈধতা দেয় ইসলাম, আর তা হলো: ১. শিকারের উদ্দেশ্যে। ২. ফসল হেফাজতের উদ্দেশ্যে। ৩. পাহারাদারির জন্য। ৪. ছাগল-ভেড়া ইত্যাদির হেফাজতের লক্ষ্যে। ৫. ঘরবাড়ি, দোকান ও অফিস পাহারার জন্য। ৬. অপরাধের উৎস সন্ধান ও অপরাধীকে চিহ্নিত করার উদ্দেশ্যে কুকুর লালন-পালন করা বৈধ। (ফতোয়াতে মাহমুদিয়া : ১৮/২৬৪, ফতোয়ায়ে আলমগিরি : ৪/২৪২)

  • সর্বশেষ
  • জনপ্রিয়