শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ২৫ জুন, ২০১৯, ০৬:৪৬ সকাল
আপডেট : ২৫ জুন, ২০১৯, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অর্ধশত ও ৫ উইকেট সাকিবের

আক্তারুজ্জামান : ২০১১ সালের বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিলো ভারত। ওই বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে প্রাণবন্তু ছিলেন যুবরাজ সিং। পুরো টুর্নামেন্টজুড়ে অতিমানবীয় ক্রিকেট খেলেছিলেন যুবরাজ। ব্যাট-বলে দারুণ ধার ছিলো তার। যুবরাজের অলরাউন্ডার পারফরম্যান্সে ভর করেই ভারত দ্বিতীয়বার শিরোপার স্বাদ নেয় টিম ইন্ডিয়া।

এবার যেনো তার পথেই হাঁটছেন সাকিব আল হাসান। কেননা তার গড়া কীর্তির পাশে আজ নাম লিখিয়েছেন সাকিবও। বিশ্বকাপ ক্রিকেটের ১২টি আসরে মাত্র দ্বিতীয় ব্যক্তি হিসেবে ব্যাট হাতে ফিফটির পর বল হাতে ৫টি উইকেট শিকার করেছেন সাকিব। ২০১১ বিশ্বকাপে যুবরাজ সিং আর এবারের আসরে সাকিব আল হাসান ফিফটি-ফাইভের ‘ডাবলস’ গড়লেন।

আফগানিস্তানকে হারানোর দিনে সাকিব ব্যাট হাতে ৫১ রান করেন। তামিম ও মুশফিককে সঙ্গে নিয়ে দারুণ দুটি জুটিও গড়ে দলের রান ২৬২ পর্যন্ত নিয়ে যেতে নেতৃত্ব দেন। এরপর বল হাতে তো আজ খোলস থেকে বের হয়েছিলেন তিনি। একে একে শিকার করেছেন ৫ আফগান ব্যাটসম্যানকে। এরপরই নাম তুলেছেন ইতিহাসের পাতায়।
-------------------

  • সর্বশেষ
  • জনপ্রিয়