শিরোনাম
◈ ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ৬৫ হাজার ফুট উচ্চতায় ম্যাক ২.৪ গতির সেই রহস্যময় অভিযান! ◈ ‘দিন যাচ্ছে, বাজার খরচ বাড়ছে’: সবজির চড়া দামে বিপাকে রাজধানীবাসী ◈ কোচ বললেন অ‌ভিমা‌নের কিছু নেই, রোনা‌ল্ডোর জন‌্য দরজা খোলা, জিদান বললেন—এ বিদায় মেনে নেওয়া যায় না ◈ সৌদি আরবে সেনা পাঠাচ্ছে পাকিস্তান ও তুরস্ক ◈ অব্যবস্থাপনায় শাহজালাল বিমানবন্দরে বাড়ছে ভোগান্তি ◈ কেন বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বঙ্গোপসাগর ◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড়

প্রকাশিত : ২৪ জুন, ২০১৯, ০৩:৫৮ রাত
আপডেট : ২৪ জুন, ২০১৯, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টির জন্য অভিনব প্রক্রিয়ায় ব্যাঙের বিয়ে

সাজিয়া আক্তার : ব্যাঙ ডাকলে বৃষ্টি হবে। এই বিশ্বাস থেকে প্রায় ছয় মাস ধরে বৃষ্টিহীন শুষ্ক পরিবেশে ব্যাঙের ডাক শোনার জন্য অভিনব এক বিয়ের আয়োজন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আনন্দপুর গ্রামের মানুষ। এটিএন বাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আনন্দপুরের কৃষক রাজকুমার সরকারের বাড়িতে চলে বিয়ের আনন্দ গান। চার দিকে কলাগাছ কুপে তৈরি বিয়ের কুঞ্জ। বাজছে ব্যান্ড পার্টি। নানান আনুষ্ঠানিকতা শেষে যখনি বর কনের স্নান তখনি বিয়ের দিকে সকলের কৌতুহলি চোখ।

স্নান হচ্ছে দুই কোলা ব্যাঙের, তার সাথে তাল মিলিয়ে ব্যাঙের মতো দাপাদাপি। রীতিমত সিদুর পড়িয়ে, সাত পাক ঘুরে পালন করা হয় বিয়ের আনুষ্ঠানিকতা। তবে এতো সব আনুষ্ঠানিকতায় ব্যাঙা ব্যাঙি চুপ চাপ বসতে পারবে না বলে ছোট শিশুরা এর বিয়ের পাত্র-পাত্রি প্রক্সি দেয়।

দীর্ঘদিন বৃষ্টি না হলে খরার আশংকা থাকলে আগে সাধারণত গ্রামাঞ্চলে ব্যাঙের বিয়ের উৎসব হতো বৈশাখ মাসে।

আবহাওয়াবিদ সুজিৎ কুমার দেবশর্মা বলেন, মানুষের লোকআচারে সাথে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই।

গ্রামের মানুষের অনেকেরই বিশ্বাস ব্যাঙ ছয় মাস জলে থাকে আর বাকি ছয় মাস বৃষ্টির জন্য প্রার্থনা করে। ফলে ব্যাঙের বিয়ে মানেই হলো এই প্রাণিটির প্রার্থনাকে সম্মান করা, আমাদের প্রকৃতির জন্যে বৃষ্টির প্রয়োজনে।

  • সর্বশেষ