শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২১ জুন, ২০১৯, ০৭:৩৯ সকাল
আপডেট : ২১ জুন, ২০১৯, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাকসুর দাবিতে জাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমকাল

বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাকিল-উজ-জামান বলেন, '২৭ বছর ধরে জাকসু নির্বাচন না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের ব্যবস্থা ভেঙে পড়েছে। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাদের দাপটে সাধারণ শিক্ষার্থীরা অসহায় হয়ে পড়েছে। প্রশাসনও শিক্ষার্থীদের সুযোগ- সুবিধার দিকে না তাকিয়ে ইচ্ছেমতো বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে। জাকসু থাকলে বিশ্ববিদ্যালয়ে এমন নৈরাজ্য হতো না।'

সংগঠনের সমন্বয়ক আবু সাঈদ বলেন, 'জাকসু না থাকায় শিক্ষকদের জবাবদিহির তীব্র অভাব বিরাজ করছে। এ পরিস্থিতিতে শিক্ষকেরা স্বৈরাচারী আচরণের সুযোগ পাচ্ছেন।'

সংগঠনের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন বলেন, 'উপাচার্য আসেন, উপাচার্য যান- সবাই জাকসু নির্বাচনের প্রতিশ্রুতি দেন। কেউই বাস্তবায়ন করেন না। বর্তমান উপাচার্য কয়েকবার জাকসু নির্বাচনের কথা দিয়েছেন। আমরা আশা করব, তিনি শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।'

সংগঠনের যুগ্ম আহ্বায়ক আদিব মুমিন আরিফের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন বিভাগের অর্ধশত শিক্ষার্থী অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়