শিরোনাম
◈ সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত: জ্বালানি মন্ত্রী ◈ চলতি অর্থবছরে রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি আর’ কৌশল ◈ তুষভান্ডারে বগি রেখে ইঞ্জিন ছুটল একা, মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন

প্রকাশিত : ২১ জুন, ২০১৯, ০৪:১২ সকাল
আপডেট : ২১ জুন, ২০১৯, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাসায় যাচ্ছে বাংলাদেশ

আবদুল অদুদ : নাসার কেনেডি স্পেস সেন্টার ভ্রমণ এবং ফ্যালকন-নাইন স্পেস শাটলের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিচ্ছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে ২১-২৩ জুলাই আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নেতৃত্বে গত বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ দল। -বাসস

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮’র বিজয়ী হওয়ার পরিপ্রেক্ষিতে ছয়টি ক্যাটাগরির ছয়টি দল এবং দলের সদস্যরা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার ভ্রমণ এবং ফ্যালকন-নাইন স্পেস শাটলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিচ্ছে। এ পরিপ্রেক্ষিতে স¤প্রতি নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮’র আয়োজক কমিটির পক্ষ থেকে বিজয়ী দল এবং বাংলাদেশে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮’র আয়োজক দলকে কেনেডি স্পেস সেন্টার ভ্রমণের জন্য আমন্ত্রণ জানায়।

২১ জুলাই ফ্যালকন-নাইন স্পেস শাটলের উড্ডয়ন অনুষ্ঠানে অংশ নেবে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮’এ বিজয়ীদল এবং প্রতিনিধিরা। পরবর্তী দুই দিন (২২-২৩ জুলাই) যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর কেনেডি স্পেস সেন্টারে বিশ্ব চ্যাম্পিয়ন ৬টি দল সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবে এবং কেনেডি স্পেস সেন্টার ঘুরে দেখবে।

এর আগে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮-তে বাংলাদেশ দল বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার খেতাব অর্জন করে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি। প্রথমবারের মতো ১৩৯৫টি দলকে হারিয়ে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮ এর বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব অর্জন করে নেয় বাংলাদেশ। বেস্ট ইউজ অব ডেটা ক্যাটাগরিতে শীর্ষ চারে স্থান করে নেয়া ক্যালিফোর্নিয়া, কুয়ালালামপুর আর জাপানের দলকে হারিয়ে বিশ্বচ্যা¤িপয়ন হয়েছে সিলেট থেকে চ্যাম্পিয়ন হিসেবে মনোনয়ন পাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘টিম অলিক’। সম্পাদনা : ওমর ফারুক

  • সর্বশেষ