শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ০২:৩১ রাত
আপডেট : ২০ জুন, ২০১৯, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোহেল তাজের ভাগ্নে সৌরভ ময়মনসিংহ থেকে উদ্ধার, ঢাকায় আনা হচ্ছে

জান্নাতুল ফেরদৌসী: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের অপহৃত ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম সৌরভকে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বটতলা বাজার এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে একটা গাড়ি থেকে অপহরণকারীরা তাঁকে নামিয়ে দিয়ে যায়। বিষয়টি সকাল ৬টায় ফেসবুক লাইভে জানিয়েছেন সোহেল তাজ।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, তাঁকে এখন ঢাকায় নেওয়া হচ্ছে।

সকাল সাড়ে ৮টায় ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেন ব্রিফিংয়ে জানান, সৌরভ শারীরিকভাবে অক্ষত থাকলেও মানসিকভাবে বেশ বিপর্যস্ত।

সোহেল তাজের ভাগ্নে সৌরভ গত ৯ জুন চট্টগ্রাম থেকে অপহৃত হন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গত মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে সৌরভের বাবা-মা জানান, ১৬ মে বনানীর একটি বাসা থেকে র‍্যাব-১ পরিচয়ে সৌরভকে একদল লোক তুলে নিয়ে যায়। তাঁরাই দ্বিতীয় দফা অপহরণের সঙ্গে জড়িত। অপহরণের প্রথম থেকে র‍্যাব-পুলিশ ছাড়াও তাঁরা দুটি গোয়েন্দা সংস্থার যুক্ত থাকার কথা বলছেন। তাঁদের অভিযোগ, সৌরভের ব্যক্তিগত একটি সম্পর্কের জের ধরে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়