শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ০৭:২৬ সকাল
আপডেট : ১৯ জুন, ২০১৯, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাবারের কাপড়ের রং ব্যবহারে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ, হচ্ছে ক্যান্সার

হ্যাপি আক্তার : কোনো ভাবেই ঠেকানো যাচ্ছে না খাবারে কাপড়ের রং ব্যবহার। যা তৈরি করছে মারাত্বক স্বাস্থ্য ঝুঁকি। যমুনা টেলিভিশন, ০১:০০।

চিকিৎসকরা বলছেন, নিয়মিত এই রং মাখানো খাবার খেলে শিশু ও প্রাপ্ত বয়স্করা আক্রান্ত হতে পারেন মরণ ব্যাধি ক্যান্সারে।

সচেতনতা তৈরির পাশাপাশি এসব ব্যবসায়ীদের রুখতে যুগোপযোগী আইন প্রয়োগের দাবি বিশেষজ্ঞদের।
পচাঁ বাসি মাংসে কাপড়ের রং মিশিয়ে তরতাজা দেখিয়ে বিক্রির চেষ্টা। আর সেই মাংস সরল বিশ^াসে কিনছেন সাধারণ মানুষ। শুধু মাংস নয়, রংহীন খাবার যেন এখন পাওয়া দুষ্কর।
আকর্ষনীয় আর দামে কম হওয়ায় দেদারসে ব্যবহার হচ্ছে কাপড়ের রং। যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত হুমকি। সবচেয়ে ঝুঁকিতে আছে শিশুরা।

কাপড়ের রং ব্যবহার করা খাবার খেলে হাপানিসহ আরো বেশ কিছু রোগে আক্রান্ত হতে পারেন যে কেউ।
ঢাকা বিশ^বিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক বলেন, ছোট ছোট বাচ্চাদের হাঁপানি। এর পেছনের প্রধান কারন হলো নানান ধরনের জুস, চিপস, বিস্কুট খাবারে যে রং আছে তার সব টুকুই কাপড়ের রং। কিন্তু বাচ্চাদের বাবা-মা তা জানেন না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও মেডিসিন বিশেষজ্ঞ আবুল কামাল আজাদ বলেন, এতে শিশুদের মানসিক বৈকল্য হয়। কিডনি ও লিভারে প্রচুর মাত্রায় আক্রমন হয় এবং পরবর্তীতে ক্যান্সারও হতে পারে।
সাধারণত ফুড কালারের দাম বেশি তাই খাদ্যে কাপড়ের রং ব্যবহার করে অসাধু ব্যবসায়ীরা। শুধু আর্থিক জরিমানা নয় এসব অসাধুদের কঠোর আইনের মাধ্যমে বিচারের দাবি বিশেষজ্ঞদের। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়