শিরোনাম
◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী ◈ চীনের সঙ্গে সুপারসনিক ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইরান ◈ রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ‘ফ্যামিলি কার্ড’ পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা ◈ মুক্তিপণ দাবির পর প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে ফিরল স্কুল শিক্ষার্থী আফফান ◈ ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল ◈ ব্যাংকিং খাতে ঋণ জালিয়াতিতে কমেছে বিনিয়োগ পরিবেশ ও আর্থিক স্থিতিশীলতা ◈ ঈদের আগে বেতন দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ চায় বিজিএমইএ  ◈ সিডনিতে নারী ফুটবলার‌দের প্রশিক্ষ‌ণে ত্রু‌টি খুঁজে পাচ্ছেন না ‌কোচ পিটার বাটলার  ◈ মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে কী হয়েছিল? জানালেন গয়েশ্বর চন্দ্র রায় (ভিডিও)

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ০১:১০ রাত
আপডেট : ১৯ জুন, ২০১৯, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুয়া ম্যাজিস্ট্রেটের ৬ মাসের কারাদণ্ড

নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানে একটি রেস্টুরেন্টে ম্যাজিস্ট্রেট পরিচয়ে টাকা আদায়ের অভিযোগে মোহাম্মদ বিন জহির সুমন ভূঁইয়া নামের এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের আদালত ভুয়া পরিচয় ও প্রতারণা করার অপরাধে তাকে দণ্ডবিধির ১৭১ ধারা অনুযায়ী এ দণ্ড দেন।

জানা গেছে, সুমন ভূঁইয়া নিজেকে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার পরিচয় দিয়ে গতকাল গুলশানের একটি রেস্টুরেন্টে গিয়ে ১০ হাজার টাকা দাবি করেন। রেস্টুরেন্ট ম্যানেজারের সন্দেহ হলে তিনি কৌশলে সুমন ভূঁইয়াকে আটকে রেখে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারকে খবর দেন।ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রতারক সুমন ভূঁইয়াকে এ দণ্ড দেন সাজিদ আনোয়ারের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি স্মার্ট ফোন ও ১১ হাজার টাকা জব্দ করা হয়।

সুমন ভূঁইয়া জানান, তিনি প্রায় এক বছর ধরে ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণা করে আসছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়