শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন হাসান শিপলু ◈ ইরানে ‘কঠোর আঘাত’ এখনো করিনি, ‘মূল আক্রমণ শিগগিরই’: ডোনাল্ড ট্রাম্প ◈ বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত দুবাইয়ে আটকে থাকা যাত্রীদের জন্য ◈ ইরানে মার্কিন সামরিক অভিযান ইরাকের মতো দীর্ঘস্থায়ী হবে না: পিট হেগসেথ ◈ ইরানকে সমর্থন জানাল চীন ◈ পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন ◈ সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা ◈ মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী ◈ নেতানিয়াহুর কার্যালয় ও ইসরায়েলের বিমানবাহিনী সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে: দাবি ইরানের

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ১১:৪৬ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০১৯, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লোকসভায় কংগ্রেসের নতুন নেতা অধীর চৌধুরী

খালিদ আহমেদ : মঙ্গলবার সকালে ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর উপস্থিতিতে নীতিনির্ধারণী বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। কংগ্রেসের হয়ে লোকসভার নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন অধীর রঞ্জন চৌধুরী। দলে ও সংসদে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকায় তাকে লোকসভায় দলের দায়িত্ব দেয়া হয়েছে।  এখন থেকে লোকসভার দায়িত্ব পালনের পাশাপাশি সব গুরুত্বপূর্ণ নির্বাচন কমিটিতে তিনি নেতৃত্ব দেবেন বলে লোকসভার স্পিকারকে চিঠি দিয়ে জানিয়েছে কংগ্রেস। আনন্দবাজার

লোকসভা নির্বাচনে হারের পর থেকে সংসদে একক বৃহত্তম দল হিসাবে কংগ্রেসের নেতা কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়।  গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন হেরে যাওয়ায় দায়িত্ব নিতে বলা হয় রাহুল গান্ধীকে। কিন্তু দলের খারাপ ফলাফলের পর দলের দায়িত্ব থেকে অব্যহতি চান তিনি।

এদিকে, বৈঠকে লোকসভার স্পিকার হিসেবে রাজস্থানের বিজেপির লোকসভা সদস্য ওম বিড়লাকে দায়িত্ব দেয়ার ব্যাপারে বিরোধিতা না করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়