শিরোনাম
◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হারিয়ে লা লিগা শিরোপা জিতলো বার্সেলোনা  ◈ রেমিট্যান্স যোদ্ধাদের জন্য দুই মাসের মধ্যে আসছে ‘প্রবাসী কার্ড’ ◈ মিয়ানমারে মধ্যরাতের ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রামও ◈ পাকিস্তানের ক্রিকেট তারকা ইরফান ধরা পড়লেন ট্রাফিক পুলিশের হাতে ◈ ভুয়া সাইবার মামলা ঠেকাতে নতুন আইনে কঠোর ব্যবস্থা ◈ হাসিনার পরামর্শে মমতাকে পরাজিত করে শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়েছেন: অলি আহমেদ (ভিডিও) ◈ ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা চাঁদা না দিলে শরীরে এত গুলি করবো যে পরিবার গুনে শেষ করতে পারবে না: ডেভিড ইমন ◈ অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ‘শত্রুরা এমন জবাব পাবে, যা কল্পনাও করতে পারবে না’: ইরানের হুঁশিয়ারি ◈ গভীর রা‌তে রিয়াল মা‌দ্রিদের মু‌খোমু‌খি বা‌র্সেে‌লোনা

প্রকাশিত : ১৮ জুন, ২০১৯, ০৭:৪৬ সকাল
আপডেট : ১৮ জুন, ২০১৯, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাড়ে তিন বছর পর হত্যা মামলার আসামিকে গ্রেফতার করলো সিআইডি

সুজন কৈরী : টঙ্গী এলাকায় গাড়ির হেলপার লিটন হত্যা মামলার অন্যতম আসামি আমির হোসেন ওরফে ঠান্ডা বাবুকে সোমবার রাজধানীর বনশ্রী এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইমের হোমিসাইডাল ক্রাইম স্কোয়াড।

সিআইডি জানায়, ২০১৬ সালের ৯ জানুয়ারি গাড়ির হেলপার লিটনকে আমির হোসেন বাবু ও তার কয়েকজন সহযোগী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে তার মুত্যু হয়। ঘটনার পর নিহতের বাবা মো. মোসলেউদ্দিন টঙ্গী থানায় মামলা করেন। মামলাটির তদন্ত দায়িত্ব পায় সিআইডির অর্গানাইজড ক্রাইম (সিরিয়াস ক্রাইম স্কোয়াড)। আসামি আমির হোসেন চতুর হওয়ায় তাকে গ্রেফতারে বেশ বেগ পেতে হয়েছে সংস্থাটির। কারণ প্রতি দুই মাস পর বাবু তার বাসস্থান পরিবর্তন করতেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন না।

সিআইডি আরো জানায়, তদন্তের একপর্যায়ে সিআইডি অর্গানাইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা ও অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার রাজিব ফরহানের নেতৃত্বে সিআইডির অর্গানাইজড ক্রাইমের হোমিসাইডাল ক্রাইম স্কোয়াড একটি দল প্রচেষ্টা ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে আমির হোসেন বাবুকে গ্রেফতার করে। তদন্তে সংস্থটি জানতে পারে যে, মাদক ব্যবসার আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে হত্যাকা-টি সংঘটিত হয়েছিল। গ্রেফতার বাবুর বিরুদ্ধে অস্ত্র আইনসহ একাধিক মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়