শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৮ জুন, ২০১৯, ১২:৪০ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০১৯, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানবাহিনীর ২ নারী পাইলটকে নিয়ে জাতিসংঘের তথ্যচিত্র

মাজহারুল ইসলাম : ফ্লাইট লেফটেন্যান্ট নায়মা হক ও তামান্না-ই-লুতফি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত দুই নারী পাইলট দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। জাতিসংঘ তাদের নিয়ে বিশেষ তথ্যচিত্র তৈরি করেছে। হেলিকপ্টারের পাইলট হিসেবে তারা কঙ্গোতে কাজ করছেন। প্রথম নারী সামরিক পাইলট হিসেবে তারা শান্তিরক্ষা মিশনে (এমওএনইউএসসিও) কর্মরত রয়েছেন। সমকাল

বাংলাদশে নারী ও কিশোরীদের প্রতিকূল অবস্থা থেকে উত্তরণে তামান্না ও নায়মা হবেন রোল মডেল হবেনে বলে জাতিসংঘের অভিমত। এ প্রসঙ্গে তামান্না বলেন, নিজেকে নারী হিসেবে পরিচয় দিতে চাই না। আমি একজন শান্তিরক্ষী কর্মী। সামরিক হেলিকপ্টারের পাইলট। নারী না পুরুষ, কে ফ্লাইট পরিচালনা করছেন, যন্ত্রের কাছে এর কোনো গুরুত্ব নেই।

ফ্লাইট লেফটেন্যান্ট নায়মা বলেন, আমরা দেশের নারীদের কাছে অনুপ্রেরণার উৎস হতে পারি। তারা আমাদের দেখে, উৎসাহ পাবে। তবে তাদের শিক্ষিত হতে হবে। অধিকারের জন্য লড়াই করতে হবে। কিছু অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে।

সম্পাদনা : সালেহ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়