শিরোনাম
◈ বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন: ভবিষ্যৎ রাষ্ট্রপতি নির্বাচনে আসছে নতুন বিধান ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল

প্রকাশিত : ১৭ জুন, ২০১৯, ০১:৫৪ রাত
আপডেট : ১৭ জুন, ২০১৯, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৈরি পোশাক খাতে ১ নয় ৩শতাংশ প্রণোদনার দাবি বিজিএমইএ’র

স্বপ্না চক্রবর্তী: প্রস্তাবিত ২০১৯-২০অর্থবছরের বাজেটে তৈরি পোশাকে দেওয়া ১শতাংশ নয় ৩শতাংশ প্রণোদনার দাবি জানিয়েছেন বিজিএমইএ এর সভাপতি ড. রুবানা হক। তিনি দেশের তৈরি পোশাক খাতকে ‘দুর্বল শিশু’ আখ্যা দিয়ে পোশাক রফতানির সব ক্ষেত্রে অন্তত ৩ শতাংশ প্রণোদনা দেওয়ার দাবি জানান। তবে সব দাবি পূরণ না হলেও বাজেটকে ব্যবসাবান্ধব ও জনকল্যাণমূলক বলেও মন্তব্য তার।

রোববার রাজধানীর একটি হোটেলে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানাতে বিজিএমইএ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পোশাক রফতানিতে ১ শতাংশ বাড়তি প্রণোদনা দেওয়ায় বাজেটে ৭০ ভাগ খুশি বলেও জানান তিনি।

রুবানা হক বলেন, প্রতিনিয়ত যদি আমাদের শুনতে হয়, আমরা ম্যাচিউরড, এস্টাব্লিশড, আমাদের আর সাহায্য দরকার নেই, তা ঠিক নয়। প্রতিথযশা অর্থনীতিবিদরাও তাও বলেন। পোশাকে কিন্তু ডাবল ডিজিট প্রবৃদ্ধি নেই। গড়ে ৫ শতাংশের মতো প্রবৃদ্ধি রয়েছে। গত এক মাসে আমরা ৩০টি ফ্যাক্টরি বন্ধ করতে বাধ্য হয়েছি। ঈদের আগে অনেকে মেশিন বিক্রি করে হলেও বেতন দিয়েছে।

পোশাক খাতকে বাঁচিয়ে রাখতে প্রণোদনা বাড়ানো দরকার উল্লেখ করে তিনি বলেন, গত কয়েকবছরে আমরা সর্বোচ্চ ৮০০ কোটি টাকার প্রণোদনা উঠিয়েছি। নানারকম আমলাতান্ত্রিক ঝামেলার কারণে অনেকেই ইনসেন্টিভ পান না, নেনও না। নতুন বাজারের ক্ষেত্রে প্রণোদনা বাড়ানো উচিৎ। পোশাক খাতকে পরাজিত বনের বিড়াল বানাবেন না। বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘কৃষকের সঙ্গে মালিকের তুলনা করা চলে না। আন্তর্জাতিক ক্ষেত্রে গেলে আমাদের মনে হয় শিশু। দুর্বল শিশুর অবস্থানে চলে এসেছি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রণোদনা অন্তত ৩ শতাংশে উন্নীত করার দাবি করছি।’ এসময় পোশাক কারখানায় গ্যাস-বিদ্যুতে ভ্যাট অব্যাহতির বিষয়টিকেও স্বাগত জানান রুবানা।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিজিএমইএ সভাপতি রুবানা বলেন, ‘এবারের বাজেটে আমরা ৭০ ভাগ খুশি। কিন্তু আমরা অন্তত ৩ শতাংশ প্রণোদনা পেতে চাই। বাজেটের প্রাথমিক প্রতিক্রিয়ায় এটি জনকল্যাণমুখী বাজেট বলেছিলাম। আমি এখনও আগের অবস্থানেই আছি। এটি ব্যবসাবান্ধব ও জনকল্যাণমূলক বাজেট।’

সংবাদ সম্মেলনে বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ফয়সাল সামাদ, সহ-সভাপতি এম এম মান্নান কচিসহ সংগঠনের ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়