শিরোনাম
◈ মোদিবিরোধী পোস্টের জেরে গুম করা হয়েছিল: ট্রাইব্যুনালে সাক্ষী মাসরুর ◈ বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, জালানি নিরাপত্তা কৌশলের নতুন রূপ ◈ বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর ◈ সীমান্তে কুমির ও সাপ মোতায়েন ভারতের জন্যে আত্মঘাতী হতে পারে ◈ ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী ◈ নারী সাফ ফুটবল ২৫‌মে শুরু, ভারতের গ্রুপে বাংলাদেশ ◈ কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি ভিন্ন ধরনের সেবা সরাসরি পাবেন: তারেক রহমান ◈ ক্রিকেটের সাথে গলফ খেললে আরও ২ হাজার রান করতে পারতাম: ক‌পিল দেব ◈ দেশে আসছে অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র: প্রধানমন্ত্রী ◈ ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ১৬ জুন, ২০১৯, ০৯:৪৮ সকাল
আপডেট : ১৬ জুন, ২০১৯, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেহজাদকে পাল্টা চ্যালেঞ্জ দিলো আফগান বোর্ড

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের দুই ম্যাচ খেলার পর দল থেকে বাদ দিয়ে দেয়া হয়েছে আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদকে। ইনজুরির জন্য তাকে বাদ দিয়েছিলো আফগানিস্তানের ক্রিকেট বোর্ড। তবে তাকে ষড়যন্ত্র করে তাকে বাদ দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এই ওপেনিং ব্যাটসম্যান। এইবার তাকে পাল্টা চ্যালেঞ্জ দিলো আফগান বোর্ডের প্রধান নির্বাহী আসাদুল্লাহ খান। তিনি বলেন শেহজাদকে দলে ফিরতে হলে পিটনেসের পরীক্ষায় উত্তীর্ণ হতে।

গণমাধ্যমকে আসাদুল্লাহ খান বলেছেন, ‘সে কেন এত বিশৃঙ্খলা সৃষ্টি করছে? সে যদি ফিট থাকে তাহলে তার ফিটনেস পরীক্ষা দেয়া উচিৎ। যদি সে পরীক্ষায় উত্তীর্ণ হয়, বোর্ড তাকে যুক্তরাজ্যে পাঠাবে পরের দিনেই।’

শুধু তাই নয়, আফগানিস্তানের জনগণের অজ্ঞতার সুযোগ নিচ্ছে শাহজাদ বলেও মনে করছেন এসিবির প্রধান নির্বাহী। তার ভাষ্যমতে, ‘তার ফিটনেসের একটি রিপোর্ট আছে আমাদের কাছে। আফগানিস্তানের জনগণ ফিটনেস এবং অন্যান্য ইস্যুর ব্যাপারে তেমন কিছু জানে না। আর এই অজ্ঞতার সুুবিধা সে নিচ্ছে এবং এখানে থেকে ইস্যু তৈরি করছে।’

এর আগে আফগান উইকেটরক্ষক ব্যাটসম্যান জানিয়েছিলেন তাকে জোর করে দল থেকে বাদ দিয়েছে ক্রিকেট বোর্ড। এই কারণে ক্রিকেটকে বিদায় জানানোরও হুমকি দেন তিনি। শাহজাদ বলেছিলেন, ‘আমি খেলি এটা যদি নাই চায় তারা, তবে আমি ক্রিকেট থেকে অবসরই নিয়ে নেবো। ভবিষ্যতে আর এই খেলায় নিজেকে দেখছি না আমি। যদি তাদের সমস্যাই থাকে তবে আমাকে জানানো উচিত তাদের। আমি লন্ডনে ডাক্তারের কাছে গিয়েছিলাম এবং তিনি বলেছিলেন বিশ্রাম নিয়ে দুই তিন দিন পর থেকেই মাঠে ফিরতে পারবো আমি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়